• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কার্গো ভিলেজের অগ্নিকাণ্ড:

তদন্ত প্রতিবেদন প্রকাশ করবে সরকার: বাণিজ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক    ৩০ অক্টোবর ২০২৫, ০৩:৪৭ পি.এম.
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন -ছবি সংগৃহীত

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিটির কাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, তদন্ত কার্যক্রম শেষে সরকার বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করবে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে ধানমন্ডির রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে ৬ষ্ঠ জাতীয় নারী বেসবল চ্যাম্পিয়নশিপ ২০২৫ এর উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি। 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শেখ বশিরউদ্দীন বলেন, “তুরস্ক থেকে আট সদস্যের একটি বিশেষজ্ঞ দল তদন্ত কাজে সহায়তা করেছে। আজই তারা দেশে ফিরে গেছেন। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে তাদের প্রতিবেদন পাওয়ার আশা করছি।”

তিনি আরও বলেন, “টার্কিশ বিশেষজ্ঞ দলের প্রতিবেদন সহায়ক হবে, তবে মূল প্রতিবেদন আমাদের পক্ষ থেকেই প্রকাশ করা হবে। খুব শিগগিরই তদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হবে।”

অন্য এক প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা জানান, “বিকল্প উপায়ে বর্তমানে আমদানি পণ্য খালাসের কাজ চলছে। খুব দ্রুতই কার্গো ভিলেজের কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরবে।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকায় ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ
ঢাকায় ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ
ফেব্রুয়ারিতে এলপিজির দাম বাড়ল ৫০ টাকা
ফেব্রুয়ারিতে এলপিজির দাম বাড়ল ৫০ টাকা
পে স্কেল বাস্তবায়নের দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা
পে স্কেল বাস্তবায়নের দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা