• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মায়ের মৃত্যু অসহায় দুই শিশু

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি    ৩০ অক্টোবর ২০২৫, ০৭:১৮ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

৫ বছর আগে বাবা মারা যান আর ২২ দিন আগে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মা মারা যান দুই শিশু সন্তান মরিয়ম (১০) ও ইসমাইল (৬) এর,মা বাবা হারিয়ে তারা এখন এতিম হয়ে আছেন। সেই থেকে তাদের জীবন যেন অন্ধকারে ডুবে যায়। পরিবারের দুই শিশু সন্তান মরিয়ম ও ইসমাইল এখন এতিম কোথাও নেই মায়ের মমতা, নেই বাবার স্নেহভরা ছায়া।

তবুও ভাগ্য একবারের জন্য হলেও তাদের দিকে একটু হাসলো। স্থানীয় প্রশাসন ও কয়েক জন মানবিক ব্যক্তি মিলে মরিয়মদের কে দিলেন এক অনন্য উপহার—একটি গরু এবং নগদ আড়াই লক্ষ টাকার সহায়তা। এছাড়া প্রতি মাসে মরিয়মরা পাবে ৬,০০০ টাকা করে ভাতা, যেন তাদের লেখাপড়া ও জীবনের ন্যূনতম প্রয়োজন মেটানো যায়।

যে মেয়ে ও ছেলে টি এত অল্প বয়সে সবকিছু হারিয়েছে, তাদের মুখে আজ একটু হাসির ঝিলিক। নিজেদের গরুটির দিকে তাকিয়ে তারা বলেছে, “এখন আমরা দুধ বিক্রি করব ও পড়াশোনা চালিয়ে যাব।”

তাদের চোখে ঝরে পড়া অশ্রু যেন এবার আশার আলোয় মিশে যাচ্ছে।

মানবতার এই উদ্যোগ দেখিয়ে দিয়েছে—সমাজ যে এখনো বেঁচে আছে, এখনো ভালো মানুষ পৃথিবীতে আছে যারা যে কোন শিশুর জীবনে নতুন সূর্য এনে দিতে পারে, তাদের শত কোটি ছালাম জানাই এই সমাজের হাজার এতিম মানুষ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী