• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ওমরাহ ভিসায় নতুন নিয়ম:

ইস্যুর ১ মাসের মধ্যেই সৌদিতে প্রবেশ বাধ্যতামূলক

আন্তর্জাতিক ডেস্ক    ৩১ অক্টোবর ২০২৫, ১০:০৮ এ.এম.
ছবি: সংগৃহীত

ওমরাহ ভিসার মেয়াদ ও কার্যকারিতা সংক্রান্ত নতুন নিয়ম চালু করেছে সৌদি আরব। নতুন নিয়ম অনুযায়ী, ভিসা ইস্যুর তারিখ থেকে এক মাসের মধ্যেই দেশটিতে প্রবেশ করতে হবে। আগামী ১ নভেম্বর থেকে এ নিয়ম কার্যকর হবে বলে জানিয়েছে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

এর আগে ওমরাহ ভিসার কার্যকারিতা ছিল তিন মাস পর্যন্ত, তবে নতুন নীতিতে তা কমিয়ে এক মাসে আনা হয়েছে। যদিও দেশে প্রবেশের পর অবস্থানকাল আগের মতোই সর্বোচ্চ তিন মাস বহাল থাকবে। অর্থাৎ, ভিসা ইস্যুর ৩০ দিনের মধ্যে সৌদিতে প্রবেশ না করলে ভিসাটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

মন্ত্রণালয়ের উপদেষ্টা আহমেদ বাজায়েফার বলেন, গ্রীষ্মকাল শেষে শীতল মৌসুমে বিপুলসংখ্যক ওমরাহযাত্রী আগমনের সম্ভাবনা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে ওমরাহ ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও সমন্বয় বাড়বে বলে আশা করা হচ্ছে।

চলতি বছরের জুনের শুরু থেকে শুরু হওয়া ওমরাহ মৌসুমে এ পর্যন্ত রেকর্ড চার মিলিয়নের বেশি বিদেশি হাজি সৌদি আরবে পৌঁছেছেন, যা গত বছরের পুরো মৌসুমের চেয়েও বেশি।

বিশ্লেষকরা বলছেন, ওমরাহ পালনকারীর এই অভূতপূর্ব প্রবৃদ্ধি বিশ্বজুড়ে মুসলমানদের পবিত্র ভূমি সফরের আগ্রহ ক্রমবর্ধমান হওয়ারই প্রমাণ বহন করছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম