• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

অনন্য মামুনের সিনেমায় তামান্না ভাটিয়া

বিনোদন ডেস্ক    ৩১ অক্টোবর ২০২৫, ১২:৪৪ পি.এম.
ঢালিউড নির্মাতা অনন্য মামুন-তামান্না ভাটিয়া-ছবি সংগৃহীত

ঢালিউড নির্মাতা অনন্য মামুন সামাজিক মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে নতুন সিনেমার আভাস দিয়েছেন। পোস্টে তিনি বলিউড ও দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়ার একটি ছবি শেয়ার করেন এবং তার পেশাদারিত্বের প্রশংসা করেন।

অনন্য মামুন লিখেছেন, “তামান্নার মতো বড় তারকা হলেও তার মধ্যে কোনো অহংকার নেই।” তিনি বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের বর্তমান ব্যবস্থার কথাও উল্লেখ করেন। তিনি বলেন, “বাংলাদেশে নতুন পরিচালকরা বড় তারকার সঙ্গে সহজে যোগাযোগ করতে পারে না, কারণ এখানে ম্যানেজার বা এজেন্সি ব্যবস্থা এখনো চালু হয়নি। ইন্ডিয়াতে এজেন্সির মাধ্যমে সবকিছু সহজেই করা যায়।”

নির্মাতা এরপর নতুন সিনেমার বিষয়ে সরাসরি ইঙ্গিত দিয়েছেন। তিনি লিখেছেন, “প্রজেক্ট প্ল্যান আর গল্প শেষ। এবার বাংলাদেশের মানুষ যে ধরনের ছবি পছন্দ করে-অ্যাকশন আর ভায়োলেন্স-সেটাই করব।”

এই পোস্টের পর সিনেপ্রেমীদের মধ্যে শুরু হয়েছে উত্তেজনা ও জল্পনা। অনেক ভক্ত আশা করছেন, এবার ঢালিউডে দেখা যাবে তামান্নাকে। বিশেষ করে শাকিব খানের ভক্তরা তাদের প্রিয় নায়ককে তামান্নার সঙ্গে পর্দায় দেখতে চাইছেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’