• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

কালিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতা হত্যা মামলার আসামি গ্রেপ্তার

নড়াইল প্রতিনিধি    ৩১ অক্টোবর ২০২৫, ০৩:২০ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

নড়াইলের কালিয়া উপজেলার বাবরা-হাচলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা মাসুদ শেখ হত্যা মামলায় আসাদুজ্জামান নান্নু খাঁ (৫৬) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে কালিয়া থানা পুলিশ।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, বুধবার (২৯ অক্টোবর) মামলা দায়েরের চার ঘণ্টার মধ্যে এজাহারভুক্ত ৩ নম্বর আসামি আসাদুজ্জামান নান্নু খাঁকে গ্রেফতার করে পুলিশ। তিনি কালিয়া উপজেলার বাবরা-হাচলা ইউনিয়নের শুক্তগ্রামের মৃত রাহেন খাঁর ছেলে।

ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, বাবরা-হাচলা ইউনিয়নের শুক্তগ্রামের মাসুদ শেখ হত্যার ঘটনায় বুধবার মামলা দায়ের করা হয়। এরপর পুলিশের বিশেষ অভিযানে লোহাগড়া থানার দিঘলিয়া ইউনিয়নের সারোল গ্রাম থেকে আসামি আসাদুজ্জামান নান্নু খাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, নিহত মাসুদ শেখ (ছবর শেখের ছেলে) ছিলেন বাবরা-হাচলা ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সদস্যসচিব। গত সোমবার সন্ধ্যায় শুক্তগ্রাম মোড়ের বাজার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে দেশীয় অস্ত্র ও হাতুড়ি দিয়ে নির্মমভাবে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। পরে মঙ্গলবার ভোরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী