• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

প্রতারণাকে ‘না’ বলছি: রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদক    ৩১ অক্টোবর ২০২৫, ০৩:২৯ পি.এম.
রুমিন ফারহানা-ফাইল ছবি

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা অভিযোগ করেছেন, ২৭০ কার্যদিবস আলোচনার পরও দলগুলোর ভিন্নমত বা ডিসেন্টিং পয়েন্ট স্পষ্ট না করে একটি আদেশ জারির পরিকল্পনা করা হচ্ছে-যা জাতির সঙ্গে ‘প্রতারণা’।

একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে তিনি বলেন, ‘ভোটে যে সাংবিধানিক প্রশ্নটি থাকবে, সেখানে ভিন্নমতের বিষয়টি পুরোপুরি উড়িয়ে দিয়ে সনদ ঘোষণা করা হচ্ছে।’ 

তিনি আরও জানান, বিএনপি শুরু থেকেই চেয়েছিল জাতীয় নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হোক, কিন্তু সে প্রস্তাবে কোনো সাড়া দেওয়া হয়নি।

গণভোট জাতীয় নির্বাচনের আগে হলে বিএনপি কী করবে- এমন প্রশ্নের জবাবে রুমিন বলেন, ‘যদি সরকার নির্বাচন নির্ধারিত হওয়ার আগে গণভোটের সিদ্ধান্ত নেয়, তাহলে বিএনপি সময় ও পরিস্থিতি অনুযায়ী দলীয়ভাবে সিদ্ধান্ত নেবে।’

তিনি সতর্ক করে দেন, ‘ফেব্রুয়ারিতে নির্ধারিত নির্বাচন যদি পিছিয়ে যায় বা দ্রুত নির্বাচনের পথে না যায়, তাহলে দেশের গণতান্ত্রিক শক্তি ভেঙে পড়বে।’

দেশের জনগণের চিন্তাভাবনা প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, ‘বাংলাদেশের মানুষ উচ্চকক্ষ, নিম্নকক্ষ বা গণভোট নিয়ে ভাবে না। তাদের মূল উদ্বেগ- তারা সস্তায় পণ্য কিনতে পারছে কি না, খাবার জোগাড় হচ্ছে কি না, চিকিৎসা ও ওষুধ সুলভে পাচ্ছে কি না, সন্তানদের পড়াশোনা শেষে চাকরি হচ্ছে কি না, কিংবা বিদেশে গিয়ে আয় করে পরিবার চালাতে পারছে কি না।’

তিনি মনে করেন, যেহেতু গণভোট মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে সরাসরি যুক্ত নয়, তাই এমন গণভোট হলে ‘না’ ভোটের জয়ী হওয়ার সম্ভাবনা প্রবল।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের