• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ডেডলাইন বাড়ানোর দাবি

ওয়েবসাইটের প্রযুক্তিগত সমস্যায় ভোটার হতে পারছেন না অসংখ্য প্রবাসী

নিজস্ব প্রতিবেদক    ৩১ অক্টোবর ২০২৫, ০৩:৫৭ পি.এম.
ছবি: সংগৃহীত

বিদেশে অবস্থানরত অসংখ্য বাংলাদেশি প্রবাসী ওয়েবসাইটের প্রযুক্তিগত সমস্যার কারণে ভোটার নিবন্ধন সম্পন্ন করতে পারছেন না। শুক্রবার (৩১ অক্টোবর) প্রবাসীদের অনলাইনে ভোটার নিবন্ধনের শেষ দিন হলেও যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও আরও কয়েকটি দেশ থেকে প্রবাসীরা অভিযোগ করেছেন—ওয়েবসাইটে নিবন্ধন প্রক্রিয়া সম্পূর্ণ করা যাচ্ছে না।

রেজিষ্ট্রেশনের ২য় ধাপে ইমেইলে ওটিপি পাঠানোর মাধ্যমে ভেরিফিকেশন সম্পন্ন করার কথা থাকলেও, অসংখ্যবার চেষ্টা করেও ওটিপি পাওয়া যায়নি। স্প্যাম ইমেইলেও চেক করেও এরকম কোন ইমেইল পাওয়া যায়নি। ফলশ্রুতিতে রেজিষ্ট্রেশনও কমপ্লিট করা সম্ভব হয়নি। যুক্তরাষ্ট্রের আরাকানসাস থেকে এমন অভিযোগ করেছেন ডক্টর মাহফুজুল হাসান ও তার স্ত্রী। একই অভিযোগ রাকিবুল হাসান, শিব্বির আহমেদ ও আবরার সামিনেরও। 

অস্ট্রেলিয়া থেকেও কয়েকজন প্রবাসী একই অভিযোগ করেছেন। আরিফুল হক, কামরুল হাসান বলছেন, আমরাও ওটিপি পাইনি। তাহলে আমরা কিভাবে ভোটার হবো। এ সমস্যা দ্রুত সমাধান করে তাদেরকে ভোটার হওয়ার সুযোগ করে দিতে সরকারের কাছে জোর দাবিও জানান এসব প্রবাসীরা।  

রাফি নোমান নামের এক যুক্তরাষ্ট্র প্রবাসীর অভিযোগ, তিনি ওটিপি পেয়েছেন কিন্তু রেজিস্ট্রেশন সম্পন্ন হচ্ছে না। এমন অভিযোগ করেছেন অসংখ্য প্রবাসী। 
অষ্ট্রেলিয়াতে থেকে একই সমস্যার কথা জানিয়েছেন প্রবাসী মুজাহিদ। এমতাবস্থায় রেজিষ্ট্রেশনের ডেডলাইন বৃদ্ধি ও ওয়েবসাইটের প্রযুক্তিগত সমস্যা দূর করার আহ্বান জানিয়েছেন অসংখ্য প্রবাসী।  

ভিওডি বাংলা/মঞ্জুর মিলন/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দক্ষিণ সুদানে বাংলাদেশি সেনাসদস্যের মৃত্যু
দক্ষিণ সুদানে বাংলাদেশি সেনাসদস্যের মৃত্যু
জাপানে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত
জাপানে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত
সৌদি আরবে প্রাণ গেল নিষিদ্ধ ছাত্রলীগ নেতার
সৌদি আরবে প্রাণ গেল নিষিদ্ধ ছাত্রলীগ নেতার