• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

ইউটিউবে গুজব ছড়াচ্ছেন অহনা-সীমান্ত!

বিনোদন ডেস্ক    ৩১ অক্টোবর ২০২৫, ০৫:২৫ পি.এম.
ক্যাপশন: ‘গুজব বাজ’ নাটকে রাশেদ সীমান্ত ও অহনা রহমান-ছবি সংগৃহীত

সাধারণ একটি ঘটনা গুজবের কারণে কতটা ভয়াবহ রূপ নিতে পারে তা তুলে ধরেছে নতুন একক নাটক ‘গুজব বাজ’। নাটকটির মূল চরিত্রে অভিনয় করেছেন রাশেদ সীমান্ত ও অহনা রহমান।

নাটকের গল্পে দেখা যায়, শহর থেকে গ্রামে গুজবের ছায়া বিস্তৃত। কারো স্বার্থসিদ্ধির জন্য শুরু হওয়া গুজবের শিকার শেষমেশ সেই গুজব ছড়ানো ব্যক্তিরাই হয়। বাস্তবতার এ ঘটনা নাটকীয়ভাবে উপস্থাপন করেছেন রচয়িতা ও পরিচালক জিয়াউদ্দিন আলম। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন দেলোয়ার হোসাইন দিল।

নির্মাতা জিয়াউদ্দিন আলম বলেন, “নাটকটি শুধু বিনোদনের জন্য নয়, এটি একটি সতর্কবার্তা। তথ্যপ্রবাহের এ যুগে গুজব কত সহজে বিভ্রান্তি ও ধ্বংস ডেকে আনে-সেই বার্তা আমরা দর্শকের সামনে তুলে ধরেছি।”

নাটকে আরও অভিনয় করেছেন ফাতেমা হিরা, ইমরান আজান, লিটন খন্দকার, সিদ্দিক মাস্টার, নোয়াখালীর জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ফরহাদুল ইসলাম পাভেল (সুধি সেলিম), ফাহিম, সুমাইয়া অ্যামি, কবিরাজ ও আইমান শুভ।

মো. মাসুদুর রহমান আদিৎ প্রযোজিত এবং গোল্ডমার্ক পপসের ব্যানারে নির্মিত নাটকটি সম্প্রতি ড্রিম আই ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’