• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

নদীতে ডুবে ৩ শিশুর মৃত্যু, নিখোঁজ ২

জামালপুর প্রতিনিধি    ৩১ অক্টোবর ২০২৫, ১০:০৬ পি.এম.
৫ শিশু ডুবে যওয়ার পর ঝিনাই নদী। সংগৃহীত ছবি

জামালপুরের মাদারগঞ্জে ঝিনাই নদীতে গোসল করতে নেমে ৫ শিশু ডুবে গেছে। এর মধ্যে ৩ জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস, এবং ২ জন এখনও নিখোঁজ রয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলার সিধুলী ইউনিয়নের চর ভাটিয়ানি গ্রামের আনার সরকার বাড়ির ঘাটের পাশে ঝিনাই নদী থেকে শিশুদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন— প্রিক্যাডেট কিন্ডার গার্টেনের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মরিয়ম, প্রথম শ্রেণির শিক্ষার্থী আবু হোসেন এবং তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নরিন।

সরিষাবাড়ী ফায়ার সার্ভিস ও ডুবুরি দল বাকি দুই শিশুর সন্ধানে অভিযান চালিয়ে যাচ্ছে।

মাদারগঞ্জ মডেল থানার ওসি সাইফুল্লাহ সাইফ জানান, বিকাল সাড়ে ৪টার দিকে ৬ শিশু একসঙ্গে নদীতে গোসল করতে নামে। এদের মধ্যে ইয়াসিন নামে এক শিশু সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়, তবে বাকিরা পানিতে তলিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে।
এ ঘটনায় চর ভাটিয়ানি গ্রামে শোকের ছায়া নেমে এসেছে, চলছে আহাজারি।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার