• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

নেতার ছেলে যোগ্য শিক্ষক হওয়া কি অপরাধ: রাশেদ খান

নিজস্ব প্রতিবেদক    ১ নভেম্বর ২০২৫, ১১:৫৪ এ.এম.
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান-ফাইল ছবি

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, সমাজে মনমানসিকতার পরিবর্তন না হলে বাংলাদেশ ভালো ও মেধাবী মানুষের জন্য ‘অযোগ্য বসবাসের দেশ’ হয়ে উঠবে।

শনিবার (১ নভেম্বর) নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খান লিখেছেন, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি–বাংলাদেশের (এআইইউবি) সহকারী অধ্যাপক সাঈদ ইব্রাহিম আহমেদ একজন মেধাবী ও যোগ্য শিক্ষক। তিনি ইউনিভার্সিটি অব টরন্টো, ইউনিভার্সিটি অব কেন্ট এবং ইম্পেরিয়াল কলেজ লন্ডন থেকে স্কলারশিপে উচ্চশিক্ষা অর্জন করেছেন। ২০১৯ সাল থেকে তিনি নিয়মিত শিক্ষকতা করছেন এবং শিক্ষার্থীদের মধ্যে বেশ জনপ্রিয়। পাশাপাশি পত্রিকায় লেখালেখিও করেন।

রাশেদ খান আরও বলেন, “আমার সঙ্গে সাঈদের বহুবার কথা ও আলোচনা হয়েছে। দেশ, শিক্ষা ও তরুণ প্রজন্ম নিয়ে তার ভাবনা অত্যন্ত ইতিবাচক। কিন্তু আজ তার একমাত্র ‘অপরাধ’-সে একজন নেতার ছেলে! যোগ্য শিক্ষক হওয়াটাও এখন সমাজে যেন অপরাধ বলে গণ্য হচ্ছে।”

তিনি আরও যোগ করেন, “সাঈদ ইব্রাহিম কখনও নেতার ছেলে হিসেবে প্রচারণা চালান না। বরং তিনি বিনয়ী, ভদ্র ও দায়িত্বশীল একজন মানুষ। তাহলে কি তিনি শিক্ষকতা ছেড়ে অন্য কোনো খারাপ পথে গেলে সমাজ খুশি হতো?”

ফেসবুকে চলমান নেতিবাচক প্রচারণার সমালোচনা করে রাশেদ খান বলেন, “ফেসবুক এখন এমন এক জায়গা হয়ে গেছে, যেখানে যে কারো বিরুদ্ধে যা খুশি লিখে দেওয়া যায়, আর অন্ধ অনুসারীরা সেটাই প্রচার করে। মিথ্যাচার ও চরিত্রহনন এখন নতুন রাজনৈতিক সংস্কৃতিতে পরিণত হয়েছে।”

তিনি ড. মুহাম্মদ ইউনূসের প্রসঙ্গ টেনে বলেন, “ড. ইউনূস স্যার ৮৫ বছরের একজন সম্মানিত মানুষ। তার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা থাকা স্বাভাবিক। তার সঙ্গে স্মৃতি ভাগাভাগি করা যেমন গৌরবের, তেমনি ডা. জাফরুল্লাহ চৌধুরীর সঙ্গেও আমাদের স্মৃতি আছে।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের