• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

রাজবাড়ীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত প্রাক বাংলা উৎসব

রাজশাহী ব্যুরো    ১ নভেম্বর ২০২৫, ০১:১৩ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

রাজবাড়ীতে উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী অনুষ্ঠিত হচ্ছে “প্রাক বাংলা উৎসব”। 

শনিবার (০১ নভেম্বর) সকালে রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে রাজবাড়ী একাডেমীর আয়োজনে এ উৎসবের সূচনা হয়। সকাল ১০টায় কবুতর উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। উদ্বোধনের পর সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে প্রাণবন্ত হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজবাড়ী একাডেমীর সভাপতি সৈয়দ সিদ্দিকুর রহমান। অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রবীণ আইনজীবী দেবাহুতি চক্রবর্তী এবং রাজবাড়ী একাডেমীর সাধারণ সম্পাদক ডা. ইকবাল হোসেন।

বক্তারা বলেন, “বাংলা উৎসব প্রতিবছরই রাজবাড়ীতে ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয়। এবারের আয়োজন তুলনামূলকভাবে ছোট হলেও শিক্ষার্থীদের অংশগ্রহণ অত্যন্ত উৎসাহব্যঞ্জক। বাংলা ভাষা ও সংস্কৃতিচর্চার ধারাবাহিকতা বজায় রাখতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”

এবারের প্রাক বাংলা উৎসবে চার শতাধিক শিক্ষার্থী নিবন্ধন করেছে। তারা তিনটি বিভাগে বিভক্ত হয়ে মোট ১৩টি প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। প্রতিযোগিতাগুলোর মধ্যে রয়েছে, অভিধান থেকে শব্দ খোঁজা, শব্দ দিয়ে বাক্য তৈরি, বানান শুদ্ধকরণ, বিপরীত শব্দ লেখা, চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, তাৎক্ষণিক বক্তৃতা, গল্প বলা এবং রচনা প্রতিযোগিতা।

আয়োজকরা জানান, এ উৎসব শিক্ষার্থীদের মধ্যে বাংলা ভাষার প্রতি অনুরাগ, সাহিত্যচর্চা ও সংস্কৃতির প্রতি আগ্রহ আরও বাড়িয়ে তুলবে। আগামীকাল অনুষ্ঠিত হবে সমাপনী অনুষ্ঠান, যেখানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার