• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

জামায়াত মরার পর নিজেদের নাম পাবে: আলাল

নিজস্ব প্রতিবেদক    ১ নভেম্বর ২০২৫, ০২:২৮ পি.এম.
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে দলের অবস্থান নিয়ে মন্তব্য করেন। ফাইল ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, “জামায়াত মরার পর নিজেদের নাম পাবে, তার আগেই দেশের মানুষ তাদের গ্রহণ করবে না।”

শনিবার (১ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজিত ‘স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অপরিহার্য’ শীর্ষক মুক্তিযোদ্ধা সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

আলাল বলেন, “বর্তমান সরকার মনে করে সব অনাচার, নির্যাতন ও অর্থপাচারের মূল হয়তো বাংলাদেশের সংবিধান। আসলে সমস্যার মূলে রয়েছে ক্ষমতা নবায়নের নামে অনুষ্ঠিত একতরফা নির্বাচন প্রক্রিয়া।”

তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা নির্বাচনের মাধ্যমে নয়, বরং নির্বাচনের নাম করে ক্ষমতা নবায়ন করেছেন।

জামায়াত সম্পর্কে আলাল বলেন, “জামায়াত এখন নিজেদের চেহারা, পোশাক-আশাক, কর্মকাণ্ড সব বদলে নিচ্ছে। গতকাল জামায়াতের সেক্রেটারি হিন্দু সম্প্রদায়ের সঙ্গে সমাবেশ করেছেন, কিন্তু সেখানে সনাতন ধর্মাবলম্বীদের কথা একবারও বলেননি-সব কথা বলেছেন বিএনপির বিষয়ে।”

তিনি আরও বলেন, “ধানের শীষের সঙ্গে না থাকলে জামায়াতের কেউ তাদের কথায় দুই টাকাও দিতে চাইবে না। বিএনপির সঙ্গে ছিল বলেই তারা একসময় রাজনৈতিক মাঠে টিকে ছিল।”

আলাল দাবি করেন, বিএনপি যদি কোনো ভুল করে থাকে, তবে ২০০১–২০০৬ সালের সরকারে অংশীদার হিসেবে জামায়াতও সেই ভুলের অংশীদার।

নিজের বক্তব্যের শেষ অংশে তিনি রসিকতা করে বলেন, “মুরগির বাচ্চারা যেমন পরে নাম পায়-চিকেন রোস্ট, বিরিয়ানি বা তন্দুরি-তেমনি জামায়াতও মরার পর নাম পাবে। জীবিত অবস্থায় এই দেশের মানুষ তাদের মেনে নেবে না।”

মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, ও চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম প্রমুখ।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের