• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

রাজবাড়ীতে বৃদ্ধের জমি দখলের অভিযোগ

রাজবাড়ী প্রতিনিধি    ১ নভেম্বর ২০২৫, ০৩:৩০ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের কাচরন্দ গ্রামে আদালতে চলমান মামলা থাকা সত্ত্বেও আলেকজান বিবি নামের এক বৃদ্ধার ৩ শতক জমি জোরপূর্বক দখল করে নেয়া এবং সেখানে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে প্রতিবেশী শাহিন সরদার ও তার সমর্থকদের বিরুদ্ধে।

মামলার এজাহার সূত্রে জানাগেছে, জমির মালিকের পক্ষে লুৎফর রহমান ২০২১ সালের ১৬ নভেম্বর রেকর্ড সংশোধনের জন্য রাজবাড়ী আদালতে মামলা করে, যেটি বর্তমানে গোয়ালন্দ সহকারী জজ আদালতে চলমান রয়েছে। মামলার প্রেক্ষিতে জমিটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতাদেশের আবেদন করা হলেও, অভিযোগ অনুযায়ী প্রতিপক্ষ তা উপেক্ষা করে স্থাপনা নির্মাণ শুরু করেছে।

ভুক্তভোগী লুৎফর রহমান অভিযোগ করেন, “ভুলবশত আমার মায়ের (আলেকজান বিবি) ৩ শতক জমি বিএস রেকর্ডে প্রতিবেশী শাহিন সরদার ও তাদের নামে উঠে গেছে। আমরা রেকর্ড সংশোধনের জন্য আদালতে মামলা করেছি। কিন্তু চলতি বছরের এপ্রিলে তারা দেশীয় অস্ত্রশস্ত্রসহ জমিতে ঢুকে বেড়া দিয়ে দখল ঘোষণা করে। আমি ঢাকায় থাকায় বাড়িতে লোক না থাকার সুযোগে তারা অব্যাহতভাবে ঘর তৈরি করছে, আমাদের বাধা দেয়ায় বিভিন্ন হুমকি দিচ্ছে। বিষয়টি নিয়ে থানায় মৌখিকভাবে জানিয়েছি।”

স্থানীয়রা জানান, বরাট বাজার সংলগ্ন সড়ক থেকে পশ্চিম দিকে নদীর তীর পর্যন্ত ১০ ফুটের মতো অংশে ইট-বালু সরানো ও নির্মাণকাজ চলে; নিলটন পাকা ঘরের নির্মাণ কাজও অগ্রসর। জমির মাঝ বরাবর নেট জালের বেড়া টানা দেখা গেছে।

অভিযুক্ত শাহিন সরদার দাবি করেন, “আমরা মামলার জমি নয়, আলাদা অংশে ঘর নির্মাণ করছি। যদি আমাদের নির্মাণকৃত স্থাপনা তাদের দাগে পড়ে তাহলে আমরা ঘরটি ভেঙে সরিয়ে দেব।”

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, “জমি সংক্রান্ত বিবাদ আদালতেই নিষ্পত্তি করা উচিত। এ বিষয়ে থানায় লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি; মৌখিকভাবে জানালে লিখিতভাবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার