• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

পাংশায় জাপান এডুকেশন এন্ড জব সেন্টারের উদ্বোধন

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি    ১ নভেম্বর ২০২৫, ০৩:৩৩ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

রাজবাড়ীর পাংশায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো জাপান এডুকেশন এন্ড জব সেন্টার পাংশা শাখা। শনিবার (১ নভেম্বর) দুপুর ১২টা ৩০ মিনিটে কলেজ রোডের আব্দুল মালেক প্লাজায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে শাখাটির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জাপান এডুকেশন এন্ড জব সেন্টার পাংশা শাখার ডিজিএম এস. এম কামাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পাংশা শিল্প ও বণিক সমিতির সভাপতি মো. বাহারাম হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন, উপজেলা যুব উন্নয়ন অফিসার দেওয়ান মুহ: জাহাঙ্গীর হোসেন ও পাংশা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. শাহাবুদ্দিন আহমেদ।

প্রতিষ্ঠানটির বিভিন্ন কার্যক্রম ও জাপানে শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন রিজিক ইন্টারন্যাশনাল, জাপান এডুকেশন এন্ড জব সেন্টারের খুলনা বিভাগের উপ-মহাব্যবস্থাপক এম. হাসান।

এসময় আরও উপস্থিত ছিলেন মাছপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. শফিকুল ইসলাম, মাছপাড়া ইউনিয়ন বিএনপি'র সভাপতি মো. জমির উদ্দিন আহমেদ এবং পাংশা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মো. সহিদুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে পাংশা শিল্প ও বণিক সমিতির নেতৃবৃন্দ, ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, জাপান এডুকেশন এন্ড জব সেন্টার পাংশায় শিক্ষার্থীদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা জাপানের শিক্ষা ও কর্মক্ষেত্রে সুযোগ সৃষ্টির পথ সম্পর্কে দিকনির্দেশনা পাবে, যা এলাকার তরুণ সমাজকে বিদেশে দক্ষ কর্মী হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার