• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

গণভোটে বিরোধিতা কেন? প্রশ্ন তুষারের

নিজস্ব প্রতিবেদক    ১ নভেম্বর ২০২৫, ০৭:০০ পি.এম.
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। ছবি-সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, যে রাজনৈতিক দলের জন্ম গণভোটের মাধ্যমে, তারা কীভাবে গণভোটের বিরুদ্ধে প্রচারণা চালায়। তিনি বিএনপির এই অবস্থানকে ‘আত্মঘাতী’ বলেও আখ্যায়িত করেন।

শনিবার (১ নভেম্বর) রাজধানীর পল্টনে জুলাই সনদ বাস্তবায়নে তরুণ আলেমদের ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠকে এ প্রশ্ন তোলেন তিনি।

তুষার বলেন, ‘সেক্যুলারিজমকে এমন এক টক্সিক জায়গায় আওয়ামী লীগ সরকার নিয়ে গেছে যে, এখন বিষয়টা ইসলাম বনাম সেক্যুলারিজমে রূপ নিয়েছে।’

১৯৭২ সালের সংবিধান সামরিক শাসনের সুযোগ করে দেয় মন্তব্য করে তিনি বলেন, বাহাত্তরের সংবিধান বাংলাদেশে থাকতে পারে না। এটি বাংলাদেশের জনগণের সঙ্গে এক ধরনের জুলুম। অথচ কিছু রাজনৈতিক দল এখনও সেই সংবিধান টিকিয়ে রাখতে মরিয়া।

তিনি অভিযোগ করেন, বড় রাজনৈতিক দলের নেতারা আলোচনার টেবিলের বাইরে এসে একরকম কথা বলছেন, আর জনগণের সামনে ভিন্ন কথা বলছেন।
 
গণভোটের ব্যাপারে বিএনপির অবস্থান নিয়ে তুষার বলেন, বিএনপি ‘না’ ভোটের যে অ্যাকটিভিজম করছে সেটা আত্মঘাতী। বিএনপির অ্যাকটিভিস্টরা হুমকি দিচ্ছে। বিএনপির অ্যাকটিভিস্টরা ঘরের শত্রু বিভীষণ।

তুষার দাবি করেন, বিএনপির ৩৫ শতাংশ নেতাকর্মী ‘না’ ভোটের পক্ষে থাকলেও ৬৫ শতাংশ তৃণমূল ভোটার ‘হ্যাঁ’ ভোট দেবেন। তিনি প্রশ্ন রাখেন, ‘যে দলের জন্ম গণভোটের মাধ্যমে, তারা কীভাবে আবার গণভোটের বিরুদ্ধে প্রচারণা চালায়?’

এনসিপির এই যুগ্ম আহ্বায়ক বলেন, বিএনপি যে বলছে পঞ্চদশ সংশোধনীর মধ্যে থাকা ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’ বাতিল করা হচ্ছে, তা ‘মিথ্যা কথা’। তিনি জানান, কমিশন বলেছে এটি পরবর্তী সংসদ ঠিক করবে।

তিনি ‘নোট অব ডিসেন্ট’-এর অর্থ ব্যাখ্যা করে বলেন, এর মানে হলো ‘আমার একটা দ্বিমত আছে, তবে এগিয়ে যাও’, এর বাইরে এর কোনো অর্থ নেই।

জুলাই সনদ প্রসঙ্গে এনসিপি নেতা বলেন, ‘জুলাই অভ্যুত্থানে আমরা অনেক কিছু হারিয়েছি, তবে যা রক্ষা করা সম্ভব, তা রক্ষা হবে জুলাই সনদের মধ্য দিয়েই। এ জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, যেন কোনো একক রাজনৈতিক দল এর বাস্তবায়ন ঠেকাতে না পারে।’

ভিওডি বাংলা/ এমএইচপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের