• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

তারেক রহমান ঘোষিত

জনগণের মুক্তির সনদ ৩১ দফা: মাহমুদুর রহমান

নিজস্ব প্রতিবেদক    ১ নভেম্বর ২০২৫, ০৭:৪৬ পি.এম.
ছবি: সংগৃহীত

অন্যায় যত বড়ই হোক, জনগণের শক্তির কাছে টিকতে পারে না মন্তব্য করে বিএনপির সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন বলেছেন, আজ আমরা এমন এক ঐতিহাসিক মুহূর্তে দাঁড়িয়ে আছি; যে মুহূর্তে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে জনগণের ভোটে, জনগণের শক্তিতে। 

শনিবার (১ নভেম্বর) বিকালে আড়াইহাজার উপজেলার শহীদ মঞ্জুর স্টেডিয়ামে বিএনপির উদ্যোগে ‘রাষ্ট্র মেরামতে তারেক রহমানের ৩১ দফা রূপরেখা বাস্তবায়ন ও নির্বাচনী প্রচারণা’ উপলক্ষে জনসভা ও বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বাংলাদেশের জনগণ স্বাধীনতার ঘোষক ও বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্র আবার প্রতিষ্ঠা করবে, ইনশাল্লাহ। গণতন্ত্রের মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছয় বছর কারাভোগ ও পাঁচবার মৃত্যুর হাত থেকে ফিরে এসেও বিদেশে যাননি; গণবিপ্লবের মাধ্যমে যিনি দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত এক যুগ ধরে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যাচ্ছেন, জনগণের অধিকার রক্ষার জন্য অবিরাম সংগ্রাম করছেন।’

মাহমুদুর রহমান সুমন বলেন, ‘তারেক রহমান একটি নাম, একটি ইতিহাস। যিনি অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, ন্যায় ও গণতন্ত্রের পথে অবিচল। ঘোষিত ৩১ দফা রূপরেখা শুধু একটি কর্মসূচি নয়, এটি জনগণের মুক্তির সনদ, রাষ্ট্র পুনর্গঠনের অঙ্গীকার, একটি নতুন, সুবিচার ও সমতার ভিত্তি।’

ভিওডি বাংলা/ এমএইচপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী