• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

নির্বাচন কমিশন ভাগাভাগি হয়ে গেছে : হাসনাত

নিজস্ব প্রতিবেদক    ১ নভেম্বর ২০২৫, ০৭:৪৬ পি.এম.
এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, নির্বাচন কমিশন কেকের মতো ভাগাভাগি হয়ে গেছে। সেখানে অনেকগুলো পক্ষের শক্তি জড়িত।
 
শনিবার (১ নভেম্বর) দুপুরে বরগুনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত এক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, ৫ আগস্টের পর যখন নির্বাচন কমিশন গঠন হয়েছে, তখন বিএনপি বলেছে— আমাদের পক্ষ থেকে একজন, জামায়াতের একজন ও সেনাবাহিনী থেকেও একজন দেওয়া হয়েছে। এটাকে কেকের মতো ভাগাভাগি করে নেওয়া হয়েছে। এখন নির্বাচন কমিশন তাদের পারপাস সার্ভ করছে।

তিনি বলেন, নির্বাচন কমিশনের কোনো নীতিমালা নেই। কোন নীতিমালার অধীনে শাপলা কলি প্রতীক অন্তর্ভুক্ত করেছে, কিংবা কোন নীতিমালায় তা অন্তর্ভুক্ত হবে না, সেটি এখনো স্পষ্ট করেনি। কোন প্রক্রিয়ায় অন্য রাজনৈতিক দলগুলোকে প্রতীক দিয়েছে সেটাও পরিষ্কার নয়। অর্থাৎ এই নির্বাচন কমিশনের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া পুরোপুরি স্বেচ্ছাচারী।

সংস্কার ও প্রতীক ইস্যুতে আমরা সবসময়ই এক অবস্থানে ছিলাম, এখনো সে অবস্থানে আছি বলে গণমাধ্যমকে জানিয়েছেন এনসিপির প্রভাশালী এ নেতা।

এ সময় সভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির বরিশাল বিভাগের যুগ্ম আহ্বায়ক ও সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহীন, যুগ্ম সদস্য সচিব ও শিক্ষা ও গবেষণা সম্পাদক ফয়সাল মাহমুদ শান্তসহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের