• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

রাজবাড়ীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কিশোর নিহত

রাজবাড়ী প্রতিনিধি    ২ নভেম্বর ২০২৫, ০২:৩৮ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

রাজবাড়ী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কার্যালয়ের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় রিয়াদ আলী শেখ (১৪) নামে এক কিশোর নিহত হয়েছেন। রিয়াদ সদর উপজেলার দাদশী ইউনিয়নের ধুলদি কেস্টপুর গ্রামের রহমত আলী শেখের ছেলে এবং রাজবাড়ী শহরের শ্রীপুর এলাকার একটি বেকারিতে শ্রমিক হিসেবে কাজ করতেন।

রোববার (২ নভেম্বর) সকাল পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় মোটরসাইকেলের চালক রনক সরকার গুরুতর আহত হন এবং বর্তমানে তিনি রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রাজবাড়ী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কার্যালয়ের সহকারী স্টেশন কর্মকর্তা মো. হাফিজুর রহমান বলেন, “মোটরসাইকেলটি শ্রীপুর দিক থেকে বড়পুলের দিকে যাচ্ছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে রাস্তার পাশের একটি গাছে এবং পরে আইল্যান্ডে ধাক্কা লাগে। এতে দুজনই গুরুতর আহত হয়। ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত তাদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রিয়াদকে মৃত ঘোষণা করেন।”

রাজবাড়ীর আহলাদিপুর হাইওয়ে থানার এসআই সাজ্জাদ হোসেন জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি জব্দ করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।”

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী