• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

রাশিয়ার রাতভর হামলা:

ইউক্রেনে বিদ্যুৎবিহীন ৬০ হাজার মানুষ

আন্তর্জাতিক ডেস্ক    ২ নভেম্বর ২০২৫, ০৩:৫০ পি.এম.
ছবি: সংগৃহীত

রাশিয়ার রাতভর হামলায় ইউক্রেনে বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন প্রায় ৬০ হাজার মানুষ। শনিবার (১ নভেম্বর) রাতে ইউক্রেনের দক্ষিণপূর্বাঞ্চলীয় প্রদেশ ঝাপোরিজ্জিয়ার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় রুশ বাহিনী।  

স্থানীয় গভর্নর ইভান ফেদেরভ জানিয়েছেন, এই হামলায় ঝাপোরিজ্জিয়ায় ২ জন আহত এবং সংলগ্ন বন্দরশহর ওডেসায় ২ জন নিহত হয়েছেন। রোববার (২ নভেম্বর) টেলিগ্রামে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “রুশ বাহিনীর রাতভর হামলায় ঝাপোরিজ্জিয়ার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার মারাত্মক ক্ষতি হয়েছে। বর্তমানে প্রায় ৬০ হাজার মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় আছেন। আমাদের প্রকৌশলীরা বিদ্যুৎ সংযোগ পুনরুদ্ধারে কাজ করছেন।”

তিনি আরও জানান, শনিবার ঝাপোরিজ্জিয়ার অন্তত ১৮টি স্থানে হামলা চালিয়েছে রুশ সেনারা।

উল্লেখ্য, কৃষ্ণ সাগরের ক্রিমিয়া উপদ্বীপকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি না দেওয়া এবং ন্যাটোতে যোগদানের আবেদনকে কেন্দ্র করে ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে শুরু হওয়া এ অভিযানের আট মাসের মধ্যেই রুশ বাহিনী ইউক্রেনের দোনেৎস্ক, লুহানস্ক, ঝাপোরিজ্জিয়া ও খেরসন-এই চার প্রদেশ দখল করে নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্ত করে।

এই অঞ্চলগুলো পুনরুদ্ধারে এখনো যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইউক্রেনীয় বাহিনী। বিশেষ করে ঝাপোরিজ্জিয়া প্রদেশে প্রায় প্রতিদিনই রুশ সেনাদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চলছে।

সূত্র: রয়টার্স

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের