• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

৩শ’ আসনেই প্রার্থী দিতে প্রস্তুত এনসিপি: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক    ২ নভেম্বর ২০২৫, ০৪:৫০ পি.এম.
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম-ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আমরা ৩০০ আসন ধরে এগোচ্ছি। আমি ঢাকা থেকেই প্রার্থী হচ্ছি। আর কে কোন আসনে দাঁড়াবেন, সেই প্রার্থী তালিকা এ মাসের মধ্যেই প্রকাশ করতে পারি।’

রোববার (২ নভেম্বর) দুপুরে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক রাজনৈতিক ইস্যু নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

এনসিপির আহ্বায়ক বলেন, জামায়াতের কার্যক্রমে মনে হচ্ছে তাদের নির্বাচন পেছনোর অভিসন্ধি বা দুরভিসন্ধি আছে কি না।

বিএনপি ও জামায়াতের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, এক দল সংস্কার ভেস্তে দিচ্ছে, আরেক দল নির্বাচন পিছিয়ে দিচ্ছে। আমরা এর কোনোটাই চাই না। আমরা চাই, যথাসময়ে নির্বাচন হবে এবং জুলাই সনদ আইনি ভিত্তি পাবে। তাই এ দু’টি দলসহ সব দলের প্রতি আমাদের আহ্বান থাকবে, তারা যেন ঐক্যবদ্ধভাবে এক জায়গায় আসে। আমরা এই পরিস্থিতির উত্তরণ ঘটাতে চাই।

‘জুলাই সনদ তথাকথিত প্রেসিডেন্ট যিনি আছেন-অর্থাৎ, প্রেসিডেন্ট অফিস থেকে জারি হলে এ সনদের আইনি ও রাজনৈতিক ভিত্তি তৈরি হবে না। বরং জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বিরুদ্ধে কফিনে শেষ পেরেক মারা হবে। তাই জুলাই সনদ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে জারি করতে হবে।’

তিনি বলেন, ভারত বাংলাদেশে আওয়ামী লীগকে সমর্থন দিয়েছে। গত ১৬ বছরে আওয়ামী লীগ মানুষের ভোটাধিকার হরণ করে, নানান জুলুম করে, গণহত্যা করে ক্ষমতায় টিকে ছিল। এখানে ভারতের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সমর্থন ছিল। ভারত যদি বাংলাদেশের সঙ্গে ভালো সম্পর্ক চায়, তাহলে অবশ্যই ভারতকে আওয়ামী লীগের চোখে বাংলাদেশকে দেখার নীতি থেকে সরে আসতে হবে। বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে।

এ প্রসঙ্গে এনসিপির এই শীর্ষ নেতা আরও বলেন, গণহত্যাকারী কাউকে ঠাঁই দেওয়া যাবে না। ভারত যখন শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, এর মধ্য দিয়ে কিন্তু তারা গণহত্যাকারীদের পক্ষে অবস্থান নিয়েছে। জুলাই গণঅভ্যুত্থান প্রশ্নে ভারত যতদিন তার অবস্থান পরিষ্কার না করছে, বাংলাদেশের জনগণের দিকে নতুন করে সম্পর্কের হাত যতদিন বাড়িয়ে না দিচ্ছে, ততদিন কিন্তু ভারতের সঙ্গে সম্পর্ক শীতল থাকবে।

নাহিদ ইসলাম বলেন, এনসিপি নিজস্বভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। ‘আমরা সংস্কার, নতুন বাংলাদেশ গঠন, ফ্যাসিবাদ ও বৈদেশিক আধিপত্য থেকে মুক্তির লক্ষ্যে কাজ করছি। কেউ যদি এই দাবিগুলোর সঙ্গে একমত হয়, তবে ঐক্যের বিষয়টি আমরা বিবেচনায় রাখবো,’ বলেন তিনি।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের