• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

মাদারীপুরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

মাদারীপুর প্রতিনিধি    ২ নভেম্বর ২০২৫, ০৫:১৭ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

মাদারীপুরে যৌতুকের দাবি ও পারিবারিক কলহের জেরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী।এদিকে ঘটনার পর এলাকা ছেড়ে পালিয়েছে অভিযুক্তরা।

শনিবার (২ নভেম্বর) বিকেলে মাদারীপুর শহরের আমিরাবাদ এলাকার (বাদামতলা)  মন্ডল বাড়িতে এ ঘটনা ঘটে। এদিকে ঐদিন রাতেই  ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দেয়া হয়েছে।

নিহতের স্বজনরা জানায়, তিন বছর আগে পারিবারিকভাবে শরিয়তপুরের জাজিরা উপজেলার জয়নগর গ্রামের প্রদীপ মণ্ডলের মেয়ে দীপ্তি মণ্ডলের বিয়ে হয় মাদারীপুর শহরের বাদামতলা এলাকার নিতাই মণ্ডলের ছেলে তাপস মণ্ডলের সঙ্গে। বিয়ের সময় স্বর্ণালংকার ও নগদ অর্থ দেয়া হলেও যৌতুকের দাবিতে প্রায়ই দীপ্তিকে মারধর করা হতো। এছাড়াও খুঁটিনাটি বিষয় নিয়েও সংসারে চলতো ঝগড়া। এ নিয়ে দীপ্তি পরিবারের কাছে অভিযোগ জানিয়েও কোনো সুরহা পায়নি। কয়েকবার বাবার বাড়ি চলে যায় ভুক্তভোগী নারী। পরে সান্ত্বনা দিয়ে আবারও দীপ্তিকে শ্বশুরবাড়ি নিয়ে আসা হয়। শেষমেষ যৌতুক ও পারিবারিক কলহের জেরে শনিবার দুপুরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে অভিযোগ স্বজনদের। পরে এটিকে আত্মহত্যা বলেও চালিয়ে দেয়ার চেষ্টা করা হয় বলে জানায় দীপ্তির পরিবার।

খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

নিহত দীপ্তির কাকা গোকুল মণ্ডল বলেন, আমার ভাতিজিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। কোনো অবস্থায় যেন অভিযুক্ত তাপস ও তার পরিবারের লোকজন ছাড় না পায়। এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

দীপ্তির বাবা প্রদীপ মণ্ডল বলেন, বিয়ের সময় ৫ ভরি স্বর্ণ ও আসবাবপত্রসহ মূল্যবান জিনিসপত্র দিয়েছি। প্রায় ১০ লাখ টাকা খরচ করে মেয়েকে বিয়ে দিয়েছি। আমার একটাই মেয়ে, কিন্তু এভাবে দীপ্তিকে মেরে ফেলবে বুঝতে পারিনি।

তিনি বলেন, ওদের সংসারে দেড় বছরের একটা কন্যা সন্তান রয়েছে। এই মেয়েটার কি হবে? আমিও মামলা করেছি। এই ঘটনার সঙ্গে যারা যারা জড়িত প্রত্যেকের আমি ফাঁসি চাই।

নিহতের আত্মীয় বিনোত মণ্ডল বলেন, ছয় মাস আগেও ৫০ হাজার টাকা দিয়ে ফার্নিচার বানিয়ে দিয়েছি। দোকানদারের সেই ঋণ এখনও শোধ করা সম্ভব হয়নি। প্রায়ই মেয়েটিকে মারধর করতো তাপস। কিন্তু এভাবে শ্বাসরোধ করে হত্যা করবে জানলে মেয়েকে এই জায়গায় বিয়েই দিতাম না। এই ঘটনার বিচার না হলে অন্য অপরাধীরা আগামীতে আরও বড় অঘটন ঘটাতে সাহস পাবে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল হোসেন জানান, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেয়ছি। আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। তিনি বলেন, মৃত্যুর আগে স্বামী-স্ত্রী দুজনের মধ্যে মারামারির ঘটনা ঘটে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার