• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত ছাত্রদল : এ্যানি

লক্ষ্মীপুর প্রতিনিধি    ২ নভেম্বর ২০২৫, ০৬:০০ পি.এম.
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। ছবি: সংগৃহীত

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, নবীন শিক্ষার্থীদের মেধা ও শক্তিই আমাদের শক্তি, এটাই জাতীয়তাবাদী ছাত্রদলের মূল ভিত্তি। আমরা এই প্রেরণা ও চেতনা ধারণ করি। ছাত্রদলের আছে স্বাধীনতার চেতনা, গণতন্ত্রের চেতনা এবং দেশপ্রেমের চেতনা। সব মিলিয়ে ছাত্রদল এমন একটি সংগঠন, যা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে, শৃঙ্খলা শেখায়, মেধাবী নেতৃত্ব তৈরি করে এবং শিক্ষা-সংস্কৃতির বিকাশ ঘটায়।

রোববার (২ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কলেজ ছাত্রদলের উদ্যোগে ক্যাম্পাস মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ১৯৭৯ সাল থেকে এখন পর্যন্ত বিভিন্ন সময়ে বিভিন্ন নেতৃত্বের মাধ্যমে ছাত্রদল সারাদেশে সর্ববৃহৎ ছাত্র সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেছে। আমরা কাজ করছি, ভবিষ্যতেও করে যাব। দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে নয় বছর ধরে স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে আমরা সামনের সারিতে ছিলাম। সে সময় সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রসংসদ নির্বাচনে ছাত্রদল মেধাবী শিক্ষার্থীদের সমর্থন নিয়ে এককভাবে বিজয়ী হয়েছিল।

তিনি বলেন, গত ১৭ বছর ছাত্রদল প্রকৃত অর্থে ছাত্ররাজনীতি করতে পারেনি, কারণ তারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নিরন্তর প্রতিবাদ জানিয়ে এসেছে। তারা লড়েছে, সংগ্রাম করেছে, নির্যাতনের শিকার হয়েছে, গুম ও খুনের শিকার হয়েছে। জুলাই আন্দোলনে ১৪২ জন শহীদ হয়েছে। বলা যায়, ১৭ বছরে ১৭ হাজার নেতাকর্মী নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবুও সময়ের সঙ্গে তাল মিলিয়ে ছাত্রদলকে নতুনভাবে এগিয়ে যেতে হবে। আইটি ও বিজ্ঞানের যুগে, সোশ্যাল মিডিয়ার এই সময়ে শিক্ষার্থীরা কী জানতে চায় সেই তথ্য দ্রুত তাদের কাছে পৌঁছে দিতে হবে। কেন্দ্র থেকে শুরু করে প্রতিটি ইউনিটে এটি এখন নৈতিক দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে।

কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের আহ্বায়ক মেহেরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিত, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, কলেজ ছাত্রদলের সদস্য সচিব আজিম হোসাইন হারুন, যুগ্ম আহ্বায়ক রিংকু পাটওয়ারী প্রমুখ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের