• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

তারুণ্যের চোখে আধুনিক বাংলাদেশ

বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি তরুণ প্রজন্ম: বাসস চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক    ২ নভেম্বর ২০২৫, ০৭:২১ পি.এম.
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) চেয়ারম্যান আনোয়ার আলদীন। ছবি-সংগৃহীত

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) চেয়ারম্যান আনোয়ার আলদীন বলেছেন, বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি তরুণ প্রজন্ম। তরুণ প্রজন্মের চিন্তা, উদ্যম ও সৃজনশীলতা দিয়েই গড়ে উঠবে একটি ন্যায়-ভিত্তিক, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ। কাজেই তরুণদের দায়িত্ব শুধু স্বপ্ন দেখা নয়, বরং সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে এগিয়ে আসা।

রোববার (২ নভেম্বর) রয়েল রিসোর্টে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো “তারুণ্যের ভাবনায় কেমন বাংলাদেশ চাই” শীর্ষক অনুপ্রেরণামূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠান আয়োজন করেছে রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান এবং সঞ্চালনায় ছিলেন পরিবেশ কন্ঠের প্রকাশক মীযানুর রহমান ও সোনারগাঁও জনকল্যাণ যুব সংস্থার সভাপতি ফয়সাল আহমেদ। 

বাংলাদেশ, ইতিহাস, ঐতিহ্য, মুক্তিযুদ্ধ ও গৌরবের দেশ। এই ঐতিহ্যকে ধারণ করে নতুন প্রজন্মের হৃদয়ে জেগে উঠেছে নতুন অঙ্গীকার—
ঐতিহ্যের শিকড়ে দাঁড়িয়ে গড়বো এক আধুনিক, মানবিক ও টেকসই বাংলাদেশ।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন, বিশেষ অতিথি নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসেন ও সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান প্রমুখ।

সভাপতির বক্তব্যে মোঃ আতাউর রহমান বলেন, তরুণ প্রজন্মের চিন্তা ও দায়িত্ববোধের মাধ্যমেই গড়ে উঠতে পারে আলোকিত বাংলাদেশ।
ঐতিহ্যের মাটিতে দাঁড়িয়ে তারা যদি সততা, মানবতা ও উন্নয়নের দৃষ্টিতে কাজ করে, তাহলে বাংলাদেশ হবে বিশ্বের জন্য একটি অনুকরণীয় উদাহরণ।

অনুষ্ঠানে উপস্থিত তরুণরা দেশপ্রেম, ঐক্য ও দায়িত্ববোধের শপথ নিয়ে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাড়া পেলেন কুমিল্লার সেই বিএনপি নেতা
ছাড়া পেলেন কুমিল্লার সেই বিএনপি নেতা
ময়মনসিংহে সড়কে ঝরল ৩ প্রাণ
ময়মনসিংহে সড়কে ঝরল ৩ প্রাণ
মুন্সীগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
মুন্সীগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার