• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

পরিকল্পিতভাবে বলা হচ্ছে বিএনপি সংস্কার চায় না: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক    ২ নভেম্বর ২০২৫, ০৮:৪৮ পি.এম.
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: ভিওডি বাংলা

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পরিকল্পিতভাবে বলা হচ্ছে যে বিএনপি সংস্কার চায় না, অথচ বিএনপিই সবার আগে সংস্কার চেয়েছে।

রোববার (২ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে অনলাইন পেমেন্ট গেটওয়ে কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, নতুন প্রযুক্তিতে আমাদের জেনারেশন অশিক্ষিত। এ কথা বলতে আমার কোনো দ্বিধা নেই। আমাদের জেনারেশন নতুন প্রযুক্তিতে কিছুটা পিছিয়ে আছি। এই ডিজিটাল জগতে এগিয়ে যেতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ধরেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটি স্ট্যাটাস দিলেন। তিনি সাধারণত সামাজিক মাধ্যমে বক্তব্য দেন। দেখলাম আমরা কম সংখ্যক লোক লাইক, কমেন্ট দেই। এটা খুব জরুরি—তার বক্তব্যকে সমর্থন দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া। আমি প্রথম থেকে বলেছি, বর্তমান যুদ্ধটা এখন সাইবার বিশ্বে।

ফখরুল বলেন, আপনি কয়টা বক্তৃতা করলেন, কয়টা জনসভা করলেন সেটা গুরুত্বপূর্ণ না। এ ক্ষেত্রে তিনি অনেক অগ্রণী ভূমিকা নিয়েছেন। আরও দ্রুত যেন সামনে দিকে এগিয়ে যেতে পারি।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের