• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

প্রথমবারের মতো সেমিতে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক    ৩ নভেম্বর ২০২৫, ০৪:৪৫ পি.এম.
ব্রাজিল অনূর্ধ্ব–১৭ নারী ফুটবল দল। সংগৃহীত ছবি

নারী ফুটবলে নতুন ইতিহাস গড়েছে ব্রাজিল অনূর্ধ্ব–১৭ দল। প্রথমবারের মতো তারা জায়গা করে নিয়েছে অনূর্ধ্ব–১৭ নারী বিশ্বকাপের সেমিফাইনালে। রাবাতের অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠিত রোমাঞ্চকর কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে ৫–৪ ব্যবধানে অপরাজিত কানাডাকে হারিয়ে এই সাফল্য পায় রিলানি সিলভার কোচিংয়ে থাকা ব্রাজিল।

নির্ধারিত সময়ের ৯০ মিনিটে কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে কানাডার শট ঠেকিয়ে দেন গোলরক্ষক আনা মরগান্তি, আর ব্রাজিলের পাঁচ শুটারই গোল করতে সফল হন। ফলে ৫–৪ ব্যবধানে জয় নিশ্চিত হয় লাতিন আমেরিকার দলটির।

ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় ব্রাজিল। জুলিনহা, মারিয়া ও এভেলিন একের পর এক আক্রমণ গড়ে তুললেও ভাগ্য সহায় হয়নি। প্রথমার্ধের মাঝামাঝি সময় কানাডা কিছুটা ঘুরে দাঁড়ালেও মরগান্তির অসাধারণ সেভে ভেস্তে যায় তাদের সুযোগ।

দ্বিতীয়ার্ধে আবারও মাঠের নিয়ন্ত্রণ নেয় ব্রাজিল। কাইলান, জুলিয়া পেরেইরা ও রাভেন্নার আক্রমণে একাধিকবার বিপদে পড়ে কানাডার রক্ষণভাগ, তবে গোলের দেখা মিলেনি। শেষ পর্যন্ত টাইব্রেকারে মরগান্তির নৈপুণ্যেই হাসে জয়।

এই জয় ব্রাজিল নারী ফুটবলের ইতিহাসে অভূতপূর্ব অর্জন, কারণ এর আগে কখনও অনূর্ধ্ব–১৭ পর্যায়ে সেমিফাইনালে পৌঁছাতে পারেনি তারা।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশজুড়ে খেলার মাঠ তৈরির উদ্যোগ, খালি জমির তালিকা দেওয়ার নির্দেশ
দেশজুড়ে খেলার মাঠ তৈরির উদ্যোগ, খালি জমির তালিকা দেওয়ার নির্দেশ
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার