• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

৩০০ আসনেই শক্তিশালী প্রার্থী দেবে এনসিপি : সারজিস আলম

ময়মনসিংহ প্রতিনিধি    ৩ নভেম্বর ২০২৫, ০৭:৫৮ পি.এম.
ময়মনসিংহে বিভাগীয় আহ্বায়ক ও সদস্য সচিব প্রার্থীদের সঙ্গে সাক্ষাৎ শেষে সংবাদ সম্মেলনে সারজিস আলম। সংগৃহীত ছবি

বাংলাদেশ এখন এক সংকটময় সময় পার করছে— এমন মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন,

‘আগামী জাতীয় নির্বাচন গণতান্ত্রিক ধারায় ফেরার একটি বড় সুযোগ। তবে এজন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ থাকলেও ঐক্য প্রয়োজন।’

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর একটি হোটেলে বিভাগীয় আহ্বায়ক ও সদস্য সচিব প্রার্থীদের সঙ্গে সাক্ষাৎ শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম জানান, ডিসেম্বরের মধ্যেই দেশের প্রতিটি ওয়ার্ডে আহ্বায়ক কমিটি গঠন করে ৩০০ আসনেই শক্তিশালী প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে এনসিপি।

আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘আগামী নির্বাচনে অংশগ্রহণের কোনো নৈতিক অধিকার নেই আওয়ামী লীগ ও তাদের দোসর জাতীয় পার্টির। আগামী বাংলাদেশে জনগণ আর কোনো বিদেশি আধিপত্যবাদ মেনে নেবে না।’

নির্বাচন কমিশনের সমালোচনা করে সারজিস আরও বলেন, ‘শাপলা প্রতীক দেওয়ার ক্ষেত্রে ইসি স্বেচ্ছাচারিতা করেছে। শাপলার বদলে আমাদের দেওয়া হয়েছে ‘শাপলা কলি’। তারপরও আমরা ‘শাপলা কলি’ প্রতীক নিয়েই নির্বাচনে অংশ নিচ্ছি।’

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আগের মতো আচরণ করলে নির্বাচন কমিশনের প্রতি আস্থার সংকট তৈরি হবে। ইসি যদি আবারও দলীয় কমিশনে পরিণত হয়, তাহলে তাদের পরিণতিও হবে পূর্বসূরিদের মতো।’

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের