• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

বিএনপির প্রার্থী তালিকা হতাশাজনক, অধিকাংশই গডফাদার: নাসীরুদ্দীন

নিজস্ব প্রতিবেদক    ৩ নভেম্বর ২০২৫, ০৮:১২ পি.এম.
বাংলামটরে দলের অস্থায়ী কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে কথা বলছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘বিএনপির প্রার্থী তালিকা হতাশাজনক। অধিকাংশই গডফাদার। আমরা ভেবেছিলাম গণঅভ্যুত্থানের পর তারা কিছু ভালো প্রার্থী দেবে, কিন্তু দেখা গেলো কৌশলে ছাত্রদল-যুবদলসহ তরুণদের বাদ দেওয়া হয়েছে। তাদের আমাদের দলে স্বাগত জানাই।’

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামটরে দলের অস্থায়ী কার্যালয়ে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রশংসা করে নাসীরুদ্দীন বলেন, ‘খালেদা জিয়া এখন গণতন্ত্রের প্রতীক। গণঅভ্যুত্থান না হলে হয়তো তিনি নির্বাচনের সুযোগ পেতেন না। তাই জুলাই অভ্যুত্থানকেও স্বীকৃতি দেওয়া উচিত।’

তিনি আরও বলেন, ‘তারেক রহমান দেশে আসছেন, এটি ইতিবাচক খবর। আমাদের সঙ্গে বসে আলোচনায় আসার আহ্বান জানাই।’

‘জুলাই সনদ বাস্তবায়ন আদেশ’ প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‍‘এই আদেশ ড. মুহাম্মদ ইউনূসকেই দিতে হবে। রাষ্ট্রপতির স্বাক্ষরের কোনো সুযোগ নেই। কেউ যদি তা করার চেষ্টা করেন, ছাত্র সমাজ আবারও মাঠে নামবে। নির্দিষ্ট তারিখে সনদ বাস্তবায়ন আদেশ দিতে হবে।’

ছোট দলগুলোর বিষয়ে তিনি বলেন, ‘এক-দুটি আসন দিয়ে ছোট দলগুলোর নিজস্বতা নষ্ট করতে চায় বড় দলগুলো। প্রত্যেক দলকে নিজস্ব প্রতীকে নির্বাচনের সুযোগ দিতে হবে। কোনো বড় দল ছোট দলের কাছে প্রতীক বিক্রি করলে, তাদের ভোট না দেওয়ার আহ্বান জানাই।’

তিনি আরও বলেন, ‘আমরা বিএনপি বা জামায়াতকে ভয় পাই না। জনগণের পক্ষেই আমাদের অবস্থান। সরকারকে বুঝতে হবে, এই দুটি দল কেবল সুবিধা আদায়ের প্রতিযোগিতায় আছে।’

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের