• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

মনোনয়ন তালিকায় নেতার নাম নেই কর্মীদের সড়ক অবরোধ

মাদারীপুর প্রতিনিধি    ৩ নভেম্বর ২০২৫, ১০:১৪ পি.এম.
শিবচরের পাঁচ্চরে সড়ক অবরোধ করে টায়ারে আগুন ধরিয়ে বিক্ষোভ। সংগৃহীত ছবি

আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন না পাওয়ায় মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করেছেন সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলুর সমর্থকরা।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শিবচর উপজেলার পাঁচ্চর এলাকায় এই অবরোধের ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন, ফলে ঢাকা ও দক্ষিণাঞ্চলের ২১ জেলার সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ২৩৭ আসনে প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঘোষণায় মাদারীপুর-১ আসনে জামান কামাল নুরুউদ্দিন মোল্লার নাম উল্লেখ করা হয়। এই আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলু।

তবে নাম না থাকায় ক্ষুব্ধ হয়ে তার কর্মী-সমর্থকরা সড়ক অবরোধ করে টায়ারে আগুন ধরিয়ে বিক্ষোভে অংশ নেন। ফলে এক্সপ্রেসওয়ের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।’

এ বিষয়ে জানতে সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলুর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী