• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

২২ জানুয়ারি পর্যন্ত বন্ধ মেডিকেল কোচিং সেন্টার

   ১ জানুয়ারী ২০২৫, ০৪:০৬ পি.এম.

নিজস্ব প্রতিবেদক

এমবিবিএস ভর্তি পরীক্ষার জন্য ১ জানুয়ারি থেকে আগামী ২২ জানুয়ারি পর্যন্ত সব মেডিকেল ভর্তি কোচিং সেন্টারকে তাদের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।

বুধবার (১ জানুয়ারি) স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ শাহাদাত হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার জন্য ১ জানুয়ারি ২০২৫ থেকে ২২ জানুয়ারি ২০২৫ পর্যন্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান পরিচালিত সকল মেডিকেল ভর্তি কোচিং সেন্টারের অফলাইন ও অনলাইন কার্যক্রম বন্ধ থাকবে। এই সিদ্ধান্ত অমান্য কারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।  

২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা আগামী ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি
পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি
দেশে আরও নতুন বিশ্ববিদ্যালয় চালুর পথে: শিক্ষামন্ত্রী
দেশে আরও নতুন বিশ্ববিদ্যালয় চালুর পথে: শিক্ষামন্ত্রী
সুখবর পেল রেজিস্ট্রেশন করতে না পারা মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীরা
সুখবর পেল রেজিস্ট্রেশন করতে না পারা মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীরা