• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি :

মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণ

নিজস্ব প্রতিবেদক    ৪ নভেম্বর ২০২৫, ১১:১৬ এ.এম.
ছবি: সংগৃহীত

রাজধানীর রামপুরায় জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাদের কার্নিশে ঝুলে থাকা তরুণ আমির হোসেনকে গুলি করাসহ দু’জনকে হত্যার অভিযোগে দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ মঙ্গলবার (৪ নভেম্বর)  চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল সাক্ষ্যগ্রহণ করবেন। আজকের শুনানিতে দুইজন সাক্ষীর জবানবন্দি নেওয়ার কথা রয়েছে।

এর আগে সোমবার তৃতীয় ও চতুর্থ সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন শহীদ নাদিম মিজানের স্ত্রী তাবাসসুম আক্তার নিহা এবং প্রত্যক্ষদর্শী মো. ইয়াকুব। তারা ট্রাইব্যুনালে ২০২৪ সালের ১৯ জুলাই রামপুরার বনশ্রীতে সংঘটিত নৃশংস হামলার বিবরণ দেন এবং অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন গাজী এমএইচ তামিম। সঙ্গে ছিলেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ, আবদুস সোবহান তরফদার, সাইমুম রেজা তালুকদার, আবদুস সাত্তার পালোয়ান প্রমুখ।

গত ২৭ অক্টোবর দ্বিতীয় সাক্ষী হিসেবে জবানবন্দি দেন গুলিবিদ্ধ বাসিত খান মুসার বাবা মোস্তাফিজুর রহমান। তিনি বর্ণনা করেন কীভাবে পুলিশি গুলিতে তার স্ত্রী মায়া ইসলাম নিহত হন এবং একমাত্র ছেলে মুসা গুরুতর আহত হয়।

২৩ অক্টোবর প্রসিকিউশনের সূচনা বক্তব্যের মধ্য দিয়ে মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। প্রথম সাক্ষী ছিলেন গুলিবিদ্ধ আমির হোসেন নিজেই।

এর আগে গত ১৮ সেপ্টেম্বর ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-১।

আসামিদের মধ্যে গ্রেপ্তার রয়েছেন রামপুরা ফাঁড়ির সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সরকার। অন্য চার আসামি- সাবেক এডিসি রাশেদুল ইসলাম, সাবেক ওসি মশিউর রহমান, সাবেক এসআই তারিকুল ইসলাম ভূঁইয়া এবং সাবেক কমিশনার হাবিবুর রহমান-পলাতক আছেন।

মামলার তদন্তে উঠে আসে, গত বছরের ১৯ জুলাই বিকেলে বনশ্রী-মেরাদিয়া এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে আমির হোসেন গুলিবিদ্ধ হন। জীবন বাঁচাতে তিনি নির্মাণাধীন ভবনের ছাদের কার্নিশে ঝুলেছিলেন, কিন্তু পুলিশ তাকে লক্ষ্য করে একাধিক গুলি চালায়।

এ ঘটনায় একই দিনে নাদিম মিজান ও মায়া ইসলাম নিহত হন এবং শিশু বাসিত খান মুসা গুলিবিদ্ধ হয়।

গ্রেপ্তার চঞ্চল চন্দ্র সরকারকে গত ২৬ জানুয়ারি খাগড়াছড়ির দীঘিনালা থেকে আটক করে ট্রাইব্যুনালের নির্দেশে ঢাকা মহানগর পুলিশের একটি দল।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড
শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড
মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার
শাপলা চত্বর হত্যা মামলা মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার
নিজড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের
নিজড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের