• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

মৃত্যুর আগে বাবাকে দেশে আসতে দেয়নি খুনি হাসিনা: ইশরাক

নিজস্ব প্রতিবেদক    ৪ নভেম্বর ২০২৫, ১২:২৩ পি.এম.
সাদেক হোসেন খোকা-ব্যারিস্টার ইশরাক হোসেন ছবি: সংগৃহীত

বিএনপি নেতা এবং প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে ব্যারিস্টার ইশরাক হোসেন অভিযোগ করেছেন, মৃত্যুর আগে তার বাবাকে দেশে ফেরার অনুমতি দেননি স্বৈরাচারী হাসিনা। 

মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর ১২টায় ঢাকার নয়াপল্টন আনন্দ কমিউনিটি সেন্টারে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনাসভা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

নিজের বাবাকে স্মরণ করে ইশরাক হোসেন আরও বলেন, আজকে আমার বাবা যদি জীবিত থাকতেন হয়তো আমি নির্বাচনও করতাম না এবং রাজনীতিতেও এত দ্রুত আসতাম না।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভাইস চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ইশরাক বলেন, তারা হয়তো আমার বাবার স্মৃতি স্মরণ রেখে আমাকে ঢাকা-৬ থেকে মনোনয়ন দিয়েছেন। আমি আপনাদের অনুরোধ জানাব, দল যাকেই মনোনয়ন দিক, আমরা ইনশাআল্লাহ ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করার জন্য ঢাকা মহানগর দক্ষিণ থেকে সর্বোচ্চ চেষ্টা করব। 

সংবাদটি শেষ করে তিনি সকলের কাছে তার বাবার আত্মার মাগফিরাত কামনা করেন।

ভিওডি বাংলা/জা  

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের