• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

মা-বাবার কবর জিয়ারত করে

রাজবাড়ী-১ আসনে নির্বাচনী প্রচার শুরু করলেন খৈয়ম

রাজবাড়ী প্রতিনিধি    ৪ নভেম্বর ২০২৫, ০৪:১৪ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন পাওয়ার পর মা-বাবা ও বড় ভাইয়ের কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। তিনি রাজবাড়ী-১ (সদর-গোয়ালন্দ) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী।

মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে রাজবাড়ী পৌর এলাকার ২৮ কলোনি কবরস্থানে গিয়ে তিনি বাবা ডা. একে এম ওয়াহিদ, মা রাজিয়া বেগম ও বড় ভাই আল্লা নেওয়াজ খায়রুর কবর জিয়ারত করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, রাজবাড়ী-১ আসনে আমাকে বিএনপির প্রার্থী মনোনয়ন দেওয়ার জন্য প্রথমে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি এবং বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এবং রাজবাড়ী বাসীর প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি। রাজবাড়ীর মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে জনগণের আস্থা ও ভালোবাসা নিয়েই এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যাক্ত করেন আলী নেওয়াজমাহমুদখৈয়ম।

এসময় রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবিব, সাবেক দপ্তর সম্পাদক এ মজিদ বিশ্বাসসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার