• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

সাক্ষী না আসায় আবারও পেছাল সাক্ষ্যগ্রহণ

নিজস্ব প্রতিবেদক    ৪ নভেম্বর ২০২৫, ০৪:৩৩ পি.এম.
আবু সাঈদ-ছবি সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য হাসিবুর রশীদসহ ৩০ আসামির বিরুদ্ধে দশম দিনের সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল আজ।

তবে সাক্ষী না আসায় সাক্ষ্যগ্রহণ পিছিয়ে আগামী ১০ নভেম্বর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। মঙ্গলবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার পর এ আদেশ দেন ট্রাইব্যুনাল।

এদিন প্রসিকিউশনের পক্ষ থেকে সময় চেয়ে আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।

প্রসিকিউশনের পক্ষে ছিলেন সহিদুল ইসলাম ও আবদুস সাত্তার পালোয়ান।

কনস্টেবল সুজনের আইনজীবী আজিজুর রহমান দুলু বলেন, “সাক্ষী হাজির না হওয়া প্রসিকিউশনের ব্যর্থতা। সাক্ষী উপস্থাপনের দায়িত্ব তাদেরই।”

এর আগে ১৩ অক্টোবরও সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারিত ছিল, কিন্তু তখনও সাক্ষী হাজির করতে পারেনি প্রসিকিউশন। সেই সময় ট্রাইব্যুনাল ক্ষোভ প্রকাশ করে বলে, “যদি কাজই করতে না পারেন, তাহলে দুটি ট্রাইব্যুনাল কেন? আপনাদের বিরুদ্ধে আদালত অবমাননার প্রক্রিয়া শুরু করা উচিত।”

৬ অক্টোবর নবম দিনের শুনানিতে পুলিশের দুই উপপরিদর্শক-এসআই রফিক ও এসআই রায়হানুল রাজ দুলাল সাক্ষ্য দেন। এর আগে সেপ্টেম্বরের বিভিন্ন তারিখে আরও সাত দফা সাক্ষ্য ও জেরা সম্পন্ন হয়।

গত ২৮ আগস্ট আবু সাঈদের বাবা মকবুল হোসেন ও সাংবাদিক একেএম মঈনুল হকের সাক্ষ্যের মধ্য দিয়ে মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

মামলার গ্রেপ্তার ছয় আসামি হলেন-এএসআই আমির হোসেন, বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ।

এ মামলায় মোট ৬২ জন সাক্ষী রয়েছেন। ৩০ আসামির মধ্যে ২৪ জন পলাতক, যাদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত চারজন আইনজীবী লড়ছেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড
শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড
মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার
শাপলা চত্বর হত্যা মামলা মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার
নিজড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের
নিজড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের