• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

অনেক বড় প্রজেক্টে আসছি: তানজিন তিশা

বিনোদন ডেস্ক    ৪ নভেম্বর ২০২৫, ০৪:৫১ পি.এম.
জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা-ছবি সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা অভিনয়ের মাধ্যমে দর্শকের ভালোবাসা কুড়িয়েছেন। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে তিনি তার ক্যারিয়ার, দীর্ঘ বিরতি এবং আসন্ন কাজ নিয়ে খোলামেলা কথা বলেছেন।

তিশা বলেন, “আমি কখনও বলিনি যে নাটক করব না বা ওটিটি করব না। আমি একজন অভিনেত্রী, ভালো গল্প আর অভিনয়ের সুযোগ থাকলে যেকোনো মাধ্যমেই কাজ করব-এমনকি মঞ্চ নাটকও, যদিও সেটা আমি এখনো করিনি।”

তিনি জানান, সামনের বড় একটি প্রজেক্টের জন্যই তার এই দীর্ঘ বিরতি ছিল সচেতন সিদ্ধান্ত।

“আমার মনে হয়েছে, খুব ভালো এবং বড় একটা প্রজেক্টের জন্য আমার একটা বিরতি প্রয়োজন ছিল। তাই অনেক দিন কাজ করিনি। এটা ছিল আমার নিজের চিন্তাভাবনা,” বলেন তিশা।

অভিনেত্রী আরও জানান, “একটা ভালো ও বড় কাজ করতে যাচ্ছি। আমি অনেক বেশি এক্সাইটেড। আমার টিম ছাড়া কিছু বলতে চাই না। সবার দোয়া ও সহযোগিতা চাই।”

শেষে তিনি বলেন, “ভালো কাজ দিয়েই আমি এখানে এসেছি। ভালো কাজ ছাড়া জীবনে কিছু নেই। তাই ভবিষ্যতেও ভালো কাজ দিয়েই থাকতে চাই। কাজ সফলভাবে শেষ হলে বিস্তারিত জানাব।”

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’