• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

রাজনীতি চালিয়ে যাব : রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদক    ৪ নভেম্বর ২০২৫, ০৯:৪০ পি.এম.
বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি। সোমবার (৩ নভেম্বর) বিএনপি ৩০০ আসনের মধ্যে ২৩৭ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। তবে ৬৩টি আসন খালি রাখা হয়েছে। বিএনপির আলোচিত নারী নেত্রী রুমিন ফারহানার নাম এই তালিকায় না থাকায় অনেকেই অবাক হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে নানা আলোচনা।

এ প্রসঙ্গে তিনি জানান, ‘৬৩টি আসনে এখনো মনোনয়ন ঘোষণা করা হয়নি গতকাল পর্যন্ত। আমার আসনটাও সেটা; যেখানে কাউকেই এখনো মনোনয়ন দেওয়া হয়নি। ধারণা করা হচ্ছে বা মহাসচিবের কথা থেকে এটা কিছুটা পরিষ্কারও হয়েছে- যে আসনগুলোতে হয় তো জোটের প্রার্থীদের সঙ্গে আলোচনা চলছে সেই আসনগুলো খালি রাখা হয়েছে, কাউকে মনোনয়ন দেওয়া হয়নি। সো আমি এখনই বলতে পারছি না কাকে মনোনয়ন দেওয়া হচ্ছে বা আদৌ আমাকে মনোনয়ন দেওয়া হচ্ছে কী হচ্ছে না এটা আমি জানি না।’

রুমিন বলেন, ‘মানুষের আগ্রহের কারণ হচ্ছে আমি কাজ করেছি ১৭ বছর ধরে। আমি দলের জন্য কাজ করেছি, দেশের জন্য কাজ করেছি, ন্যায়ের পক্ষে কাজ করেছি, সত্যের জন্য করেছি। আগামী দিনগুলোতেও আমি তাই করব।’

তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি দলের সার্বিক দিক বিবেচনায় এলে দল তার সিদ্ধান্ত নেয়। সেটা নিয়ে আমার আর কোনো বক্তব্য নেই। যারা নমিনেশন পেয়েছেন ২৩৭টি আসনে তাদের প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন। আর আমার রাজনীতি তো আমার রাজনীতি, সেটা আমি আমার মতো করে করব।’

দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়ে এখনো আশাবাদী কিনা এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমি আশাবাদীও নই, হতাশাবাদীও নই। আমার নির্বাচন, আমার রাজনীতি, আমি আমার মতো চালিয়ে যাব, ফর শিওর। আমার নেতাকর্মী আমার সাথে আছে। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে আমি ছিলাম, আছি থাকব। নমিনেশন একটা ঘটনা মাত্র আমার কাছে।’

বিএনপি ছেড়ে দেবেন কি না এমন প্রশ্ন রুমিন ফারহানা বলেন, ‘প্রশ্নই ওঠে না। দল ছেড়ে অন্য দলে যাওয়ার প্রশ্নই ওঠে না।’

উল্লেখ্য, ২০১৮ সালের সংসদ নির্বাচনের পর সংরক্ষিত আসনে বিএনপি থেকে সংসদ সদস্য হয়েছিলেন রুমিন ফারহানা। গত কয়েক বছরে টকশো, সামাজিক মাধ্যমসহ নানা ক্ষেত্রে রুমিন ফারহানা আলোচনায় ছিলেন।

ভিওডি বাংলা/ এমএইচপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের