• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

৩০ নভেম্বরের মধ্যে প্রতিটি ওয়ার্ডে আহ্বায়ক কমিটি গঠন: সারজিস আলম

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি    ৫ নভেম্বর ২০২৫, ১০:৫৯ এ.এম.
পঞ্চগড়ে এক পথসভায় বক্তব্য দিচ্ছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।-ছবি সংগৃহীত

ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে অনুষ্ঠিত সংক্ষিপ্ত পথসভায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আগামী ৩০ নভেম্বরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে আহ্বায়ক কমিটি গঠন সম্পন্ন করা হবে।

মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে পঞ্চগড়ের তেঁতুলতলায় এক পথসভায় তিনি এ কথা বলেন। 

সারজিস আলম বলেন, “আগামী নির্বাচনে জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব করতে হলে আগে সংগঠনের ভিত্তি মজবুত করতে হবে। সেই লক্ষ্যেই এনসিপি ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে এবং অচিরেই ওয়ার্ড কমিটি গঠনের কাজও শুরু হবে।”

তিনি আরও বলেন, “কারও সঙ্গে জোট বা অ্যালায়েন্স হবে কি না, সেটা পরবর্তী বিষয়। আমরা পরনির্ভরশীল রাজনীতি করতে চাই না। নিজেদের সাংগঠনিক ভিত্তি শক্ত করাই এখন প্রধান লক্ষ্য। পরবর্তীতে দেশের ও জনগণের স্বার্থে সমঝোতার প্রয়োজন হলে তা বিবেচনা করা হবে। না হলে এনসিপি এককভাবেই ৩০০ আসনে নির্বাচনে অংশ নেবে।”

এ সময় এনসিপির জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার