• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

নিউইয়র্কে ইতিহাস:

মেয়র মামদানির বিজয় মঞ্চে বেজে উঠল ‘ধুম মাচালে’

বিনোদন ডেস্ক    ৫ নভেম্বর ২০২৫, ০৪:২৩ পি.এম.
জোহরান মামদানি-ছবি সংগৃহীত

নিউইয়র্কের নতুন মেয়র হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন মাত্র ৩৪ বছর বয়সী জোহরান মামদানি। গত এক শতাব্দীতে তার চেয়ে কম বয়সী মেয়র আর আসেননি। ডেমোক্রেটিক সমাজতান্ত্রিক এই তরুণ রাজনীতিক সাবেক গভর্নর অ্যান্ড্রু কুয়োমো ও রিপাবলিকান কার্টিস স্লিওয়াকে পরাজিত করে বড় ব্যবধানে জয় পেয়েছেন। খবর হিন্দুস্তান টাইমসের।

জয়ের পর ব্রুকলিনে আয়োজিত বিজয় সমাবেশে মামদানি সমর্থকদের উদ্দেশে বলেন, “বন্ধুরা, আমরা আজ একটি রাজনৈতিক রাজবংশকে পরাজিত করেছি। আমি অ্যান্ড্রু কুয়োমোর ব্যক্তিগত জীবনের জন্য শুভকামনা জানাই। তবে আজ রাত হোক সেই শেষ রাত, যখন আমি তার নাম উচ্চারণ করছি, কারণ আমরা এখন এমন এক রাজনীতির অধ্যায় শুরু করছি যা অল্প কয়েকজনের নয়, সবার জন্য।”

তার এই বক্তব্য শেষ হতেই মঞ্চে বাজতে শুরু করে বলিউডের জনপ্রিয় গান ‘ধুম মাচালে’। গান শুরুর সঙ্গে সঙ্গেই উৎসবে উপস্থিত দর্শক ও সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।

মঞ্চে মামদানির সঙ্গে ছিলেন তার স্ত্রী রামা দুওয়াজি ও মা, প্রখ্যাত ভারতীয় চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার। বলিউডি গানের তালে পুরো পরিবেশ রঙিন হয়ে ওঠে।

রাজনীতির পাশাপাশি বলিউডের সঙ্গে মামদানির যোগ নতুন নয়। এর আগেও তিনি তার নির্বাচনী প্রচারণার ভিডিওতে পরিষ্কার হিন্দিতে বক্তব্য রেখেছিলেন এবং ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করেছিলেন ওম শান্তি ওম সিনেমার গান। এবার তার বিজয় মঞ্চেও প্রতিধ্বনিত হলো আরেক বিখ্যাত বলিউডি সুর।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’