• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

মামদানিকে শুভেচ্ছা জানালেন বলিউড তারকারা

বিনোদন ডেস্ক    ৫ নভেম্বর ২০২৫, ০৪:৪৭ পি.এম.
ছবি: সংগৃহীত

নিউইয়র্ক সিটির নতুন মেয়র নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম কোনো মুসলমান ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত নেতা শহরটির মেয়র নির্বাচিত হলেন। মাত্র ৩৪ বছর বয়সে নিউইয়র্কের সর্বকনিষ্ঠ মেয়র হিসেবে ইতিহাস গড়েছেন তিনি। মামদানির এই বিজয়ে সাধারণ মানুষের সঙ্গে সঙ্গে বলিউডের তারকারাও উচ্ছ্বাস প্রকাশ করেছেন। খবর এনডিটিভির।

ফিল্ম নির্মাতা জোয়া আখতার ইনস্টাগ্রাম স্টোরিতে জোহরানের বিজয়ের খবর শেয়ার করে লিখেছেন, ‘জোহরান মামদানি ৩৪ বছর বয়সে নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হয়েছেন। জোহরান, তুমি কী অসাধারণ!’—এর সঙ্গে তিনি হার্ট ও ফায়ারওয়ার্কস ইমোজি যুক্ত করেন। এছাড়া জোহরানের মা ও খ্যাতনামা চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ারকে ট্যাগ করেন, যিনি পরে সেই পোস্টটি নিজের স্টোরিতে শেয়ার করেন।

পরিচালক হানসল মেহতা এক্স (পূর্বে টুইটার)-এ লিখেছেন, ‘জোহরান মামদানির বিজয় শুধু একটি রাজনৈতিক ঘটনা নয়, এটি একটি নৈতিক মুহূর্ত। এমন সময়ে যখন রাজনীতি প্রায়ই নিঃসঙ্গ হয়ে পড়ে, তার জয় আমাদের মনে করিয়ে দেয়—শ্রদ্ধা, সহানুভূতি ও দৃঢ় বিশ্বাস এখনও গুরুত্বপূর্ণ।’

অভিনেতা নেমিত দাস ইনস্টাগ্রামে জোহরানের সঙ্গে নিজের পুরনো ছবি শেয়ার করে লেখেন, ‘আমি সাধারণত পরিচিত বন্ধুদের নিয়ে পোস্ট করি না, কিন্তু এটি একেবারেই ব্যক্তিগত বিজয় মনে হচ্ছে।’

অভিনেত্রী শাবানা আজমি ফেসবুকে লিখেছেন, ‘জোহরান মামদানি জিতেছেন! আমি অত্যন্ত আনন্দিত। তিনি কেমন মানুষ এবং সামাজিক ন্যায়ের যে আশা তিনি বহন করেন, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক।’

এছাড়া সোনাম কাপুর, আদিতি রাও হায়দারি ও সাবা পাটৌদি-ও জোহরান মামদানিকে অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।

জোহরান মামদানি উগান্ডায় জন্মগ্রহণ করেন। তিনি বিশিষ্ট ইতিহাসবিদ মাহমুদ মামদানি ও চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ারের পুত্র। ডেমোক্র্যাটিক পার্টির প্রগতিশীল শাখার প্রার্থী হিসেবে সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমো ও রিপাবলিকান কুরটিস স্লিওয়াকে পরাজিত করে তিনি এই ঐতিহাসিক জয় অর্জন করেন, যা নিউইয়র্কের রাজনীতিতে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’