• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

অতিরিক্ত ব্যস্ততায় শ্রীলঙ্কা ত্রিদেশীয় সিরিজে নেই বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক    ৫ নভেম্বর ২০২৫, ০৪:৫৬ পি.এম.
ছবি: সংগৃহীত

আগামী বছর ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে শ্রীলঙ্কা সফরে ত্রিদেশীয় সিরিজ খেলতে যাওয়ার কথা ছিল বাংলাদেশের। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শেষ পর্যন্ত সেই সিরিজে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম জানিয়েছেন, “না, আমরা শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজ খেলতে যাচ্ছি না। হচ্ছে না ওইটা।” এর প্রধান কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন ক্রিকেটারদের অতিরিক্ত ব্যস্ততা ও বিশ্রামের প্রয়োজন।

সম্প্রতি টানা ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষ করেছে বাংলাদেশ। এরপর ১১ নভেম্বর থেকে আয়ারল্যান্ডের বিপক্ষে শুরু হবে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ। এর পরপরই ১৯ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। বিসিবির মতে, বিপিএল দিয়েই বিশ্বকাপের প্রস্তুতি যথেষ্ট হবে।

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের পরিকল্পনা ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) আয়োজন করা। তবে আইসিসির শর্ত পূরণে জটিলতার কারণে তা স্থগিত হয়ে যায়। এরপর শ্রীলঙ্কা বাংলাদেশ ও পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের চেষ্টা করলেও শেষ পর্যন্ত বাংলাদেশ সরে দাঁড়ায়।

এর ফলে ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কায় ওই টুর্নামেন্টটি এখন কেবল পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যে অনুষ্ঠিত হবে। অন্যদিকে বাংলাদেশ আয়ারল্যান্ড সিরিজ ও বিপিএল দিয়েই বিশ্বকাপের প্রস্তুতি চালিয়ে যাবে।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশজুড়ে খেলার মাঠ তৈরির উদ্যোগ, খালি জমির তালিকা দেওয়ার নির্দেশ
দেশজুড়ে খেলার মাঠ তৈরির উদ্যোগ, খালি জমির তালিকা দেওয়ার নির্দেশ
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার