• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

কৃষকের সার সংকটে ভাঙ্গুড়ায় বিক্ষোভ

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি    ৫ নভেম্বর ২০২৫, ০৫:৩৫ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় সার সংকটের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন কৃষকরা। 

বুধবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকা থেকে শত শত কৃষক মিছিল নিয়ে পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে সমবেত হয়ে এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

কৃষকদের অভিযোগ,চলতি রবি মৌসুমে ডিএপি, ইউরিয়া ও টিএসপি সারের তীব্র সংকট দেখা দিয়েছে।স্থানীয় ডিলাররা পর্যাপ্ত সার সরবরাহ করতে পারছেন না, ফলে জমিতে রোপণকাজ ব্যাহত হচ্ছে। অনেকে বাধ্য হয়ে বেশি দামে খোলা বাজার থেকে সার কিনছেন, এতে উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে।

বিক্ষোভে অংশ নেওয়া কৃষক আব্দুল মান্নান বলেন, ‘আমরা সার না পেলে জমিতে বীজ ফেলব কীভাবে? সরকারের নির্ধারিত দামে সার পাচ্ছি না। ডিলাররা বলছেন, গুদামে সরবরাহ কম।’

আরেক কৃষক পলান মোল্লা অভিযোগ করেন, ‘ডিলাররা রাতের আঁধারে ১৫৫০;১৬৫০ টাকা বেশি দামে বাইরে সার বিক্রি করছে। এ কারণেই সারের সংকট তৈরি হয়েছে। মৌসুমের শুরুতেই আমরা সার না পেলে ফসলের অনেক ক্ষতি হয়ে যাবে।তখন ধান কম হবে।

মাগুড়া গ্রামের মৃত নরুল হকের ছেলে মোঃ কামরুল ইসলাম বলেন যে আমার কৃষি জমি সবই চাষের জন্য প্রস্তুত, কিন্তু আমি এখন পর্যন্ত এক বস্তাও সার পাইনি।আমি আজ দিয়ে তিন লাইনে দাঁড়িয়ে কোন সার এখন পর্যন্ত পাইনি,আমি কি করবো বলেন আপনারা।

বক্তারা বলেন, স্থানীয় প্রশাসন ও কৃষি অফিসের পর্যাপ্ত নজরদারি না থাকায় ডিলাররা সার মজুত করে কৃত্রিম সংকট তৈরি করছে। তারা অবিলম্বে সার সরবরাহ স্বাভাবিক করা ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

ভাঙ্গুড়া উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ আখিরুজ্জামান মাসুম বলেন, ‘কৃষি কর্মকর্তাদের উদাসীনতা ও দুর্বল ব্যবস্থাপনার কারণে ডিলাররা সার মজুত ও অবৈধভাবে সার বিক্রির সুযোগ পাচ্ছে। এতে প্রান্তিক কৃষকরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।’

এ বিষয়ে ভাঙ্গুড়া উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ শারমিন জাহান বলেন, সার সরবরাহে সাময়িক কিছু সমস্যা হয়েছে, তবে খুব শিগগিরই তা সমাধান করা হবে। কৃষকদের আতঙ্কিত হওয়ার তোমন কিছু নেই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস  পাল বলেন, কৃষি কর্মকর্তার সঙ্গে আলোচনা করে সঠিক তদন্তের মাধ্যমে কৃষকের সব সারের ব্যবস্থা গ্রহণ করা হব।

 
ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী