• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

সংগঠক মুনতাসিরকে স্থায়ীভাবে অব্যাহতি দিয়েছে এনসিপি

নিজস্ব প্রতিবেদক    ৫ নভেম্বর ২০২৫, ০৯:৪২ পি.এম.
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির সংগঠক মুনতাসির মাহমুদকে দল থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) দলের দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অব্যাহতির বিষয়টি জানানো হয়েছে।

এর আগে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের গুরুতর অভিযোগ এনে চলতি বছরের ১২ অক্টোবর দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয় মুনতাসিরকে। কেন তাকে দল থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হবে না সে বিষয়ে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়। পরে অভিযোগের বিষয়ে ব্যাখা দেন মুনতাসির। কিন্তু তার দেওয়া ব্যাখ্যা সন্তোষজনক না হওয়ায় এবার দল থেকে তাকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হলো।

এনসিপি থেকে অব্যাহতি দিয়ে মুনতাসিরকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, গত ১২ অক্টোবর আপনাকে সাময়িক অব্যাহতি প্রদান করা হয় এবং আপনাকে কেন স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হবে না তার লিখিত ব্যাখ্যা জানতে চাওয়া হয়। উক্ত নোটিশের পরিপ্রেক্ষিতে গত ১৪ অক্টোবর আপনি লিখিত জবাব প্রদান করেন। আপনার প্রদত্ত ব্যাখ্যা সন্তোষজনক না হওয়ায় এবং পূর্বোক্ত ঘটনায় শৃঙ্খলা কমিটির কার্যক্রম চলমান অবস্থায় আপনাকে সতর্ক করা সত্ত্বেও বারবার সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ করায় এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে আপনাকে দল থেকে অব্যাহতি প্রদান করা হলো।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের