• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

প্রধান উপদেষ্টাকে গোলাম পরওয়ার:

নভেম্বরের মধ্যে গণভোট আয়োজিত না হলে মর্যাদা নষ্ট হবে

নিজস্ব প্রতিবেদক    ৬ নভেম্বর ২০২৫, ০১:০৩ পি.এম.
গোলাম পরওয়ার শাপলা চত্বরে সমাবেশে বক্তৃতা করছেন। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেছেন, নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজন করে জুলাই সনদের আইনগত ভিত্তি দিন। যদি আপনি সেটা না করেন, তাহলে জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য আপনি যে সম্মান পেয়েছেন, সেটা করতে না পারলে আপনার মর্যাদাকে আপনিই নষ্ট করবেন। 

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালের দিকে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে মিছিলপূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।

আজ আনুষ্ঠানিকভাবে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দেবে পাঁচ দফা দাবিতে যুগপৎ আন্দোলনে থাকা জামায়াতে ইসলামীসহ আটটি ইসলামি দল। এরই অংশ হিসেবে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শাপলা চত্বরে ওই সমাবেশ হয়।
 
গোলাম পরওয়ার বলেন, আপনি (ড. ইউনূস) সম্মান রক্ষার জন্য রাজনৈতিক দলকে এক টেবিলে বসার জন্য আহ্বান জানিয়েছেন। এখানে আপনাকে রেফারির দায়িত্ব পালন করতে হবে। আমরা বৃহত্তর ঐক্যের মধ্য দিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচন সুষ্ঠু করব।
 
তিনি বলেন, আমরা ৮টি দল আজ যমুনা অভিমুখে অংশগ্রহণ করব। এখন পল্টনে আমাদের অন্যান্য দলের সঙ্গে জড়ো হব। বিভিন্ন রাস্তা থেকে মিছিল আসছে। শৃঙ্খলার সঙ্গে মিছিল নিয়ে পল্টন থেকে যমুনার উদ্দেশ্যে যাত্রা করব ইনশাআল্লাহ।

সেক্রেটারি জেনারেল বলেন, আজ বাংলাদেশের আসন্ন নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ ও স্বচ্ছ করার প্রয়োজন, বাংলাদেশের মানুষের গণ আকাঙ্ক্ষা অনুযায়ী, অনেক রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই নতুন বাংলাদেশের স্বাধীনতার সুরক্ষা নিশ্চিত করা প্রয়োজন ও বিদ্যমান রাষ্ট্র কাঠামোকে পরিবর্তন করে একটি নতুন রাষ্ট্র কাঠামো গঠন করার জন্য ফ্যাসিবাদ বিরুদ্ধে আন্দোলনে আমরা যারা রাজপথে ছিলাম তারা আজ একত্রিত হয়ে এ স্মারকলিপি দিচ্ছি।

গোলাম পরওয়ার জানান, আটটি দল শৃঙ্খলার সঙ্গে পল্টন থেকে যমুনা অভিমুখে মিছিলসহ অংশগ্রহণ করবে; বিভিন্ন রাস্তাঘাট থেকে মিছিল যোগ দিতে শুরু করেছে। তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দ্রুতভাবে জুলাই সনের আদেশ বাস্তবায়নের নির্দেশ দেবার অনুরোধ করেন এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথে থাকা অংশীদারদের ঐক্য নিশ্চিত করার ওপর জোর দেন।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ত্রাণের অর্থ পেলেন  জামায়াত এমপির এপিএস ও স্বজনরা
ত্রাণের অর্থ পেলেন  জামায়াত এমপির এপিএস ও স্বজনরা
শিক্ষার্থীদের রোবটিক হাত উদ্ভাবনে মুগ্ধ জুবাইদা রহমান
শিক্ষার্থীদের রোবটিক হাত উদ্ভাবনে মুগ্ধ জুবাইদা রহমান
উন্নয়ন দিয়েই যদি সরকার টিকত তাহলে শেখ হাসিনা পালাতেন না
উন্নয়ন দিয়েই যদি সরকার টিকত তাহলে শেখ হাসিনা পালাতেন না