• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

নজরুল ইসলাম মন্ডলকে পুঠিয়া-দুর্গাপুরে ধানের শীষের প্রার্থী ঘোষণা

রাজশাহী ব্যুরো    ৬ নভেম্বর ২০২৫, ০৬:৪৩ পি.এম.
বিএনপি থেকে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়ে পুঠিয়া-দুর্গাপুরে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাসের ঢেউ-ছবি-ভিওডি বাংলা

রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে বিএনপি থেকে ধানের শীষের প্রার্থী হিসেবে অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলকে মনোনয়ন দেয়া হয়েছে। এই ঘোষণার পর পুঠিয়া ও দুর্গাপুরের নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে আনন্দের ঢেউ দেখা গেছে।

মনোনয়নের ঘোষণা গত ৩ নভেম্বর, সোমবার, বিএনপির গুলশানের কার্যালয় থেকে সরাসরি টেলিভিশনের মাধ্যমে করা হয়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনোনয়নপ্রার্থী যাচাই-বাছাই শেষে অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলকে ধানের শীষের প্রার্থী হিসেবে ঘোষণা করেন।

এ উপলক্ষে নেতাকর্মীরা চুপিচুপি আনন্দ প্রকাশ করেছেন। কোথাও কোথাও প্রফেসর নজরুল ইসলাম মন্ডলের জন্য দোয়া করতে দেখা গেছে। সাবেক পুঠিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং ২০০৮ ও ২০১৮ সালের ধানের শীষ প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল মনোনয়ন পাওয়ার আগে থেকেই দলকে সমর্থন করার অঙ্গীকার করেছেন।

প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল বলেন, “এ মনোনয়ন পুঠিয়া-দুর্গাপুরের সর্বস্তরের মানুষের। বিএনপি একটি বড় দল, তাই অনেকেই মনোনয়ন চাইতে পারে। আমি মনোনয়ন না পেলে তবুও দল যে প্রার্থী মনোনয়ন দেবে, তার পাশে কাজ করব। সকল ভেদাভেদ ভুলে ধানের শীষের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করলে বিজয় সম্ভব। এই বিজয়কে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিতে চাই। সকল নেতাকর্মীর প্রতি আহ্বান, প্রতিটি ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে সমর্থন জোগাতে হবে।”

ভিওডি বাংলা/মো. রমজান আলী/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী