• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

সংস্কারের প্রতিশ্রুতি

বিএনপি-জামায়াত যে কারও সঙ্গে জোট হতে পারে: নাসীরুদ্দীন পাটওয়ারী

জ্যেষ্ঠ প্রতিবেদক    ৬ নভেম্বর ২০২৫, ০৮:১১ পি.এম.
জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীছবি: সংগৃহীত

সংস্কার বাস্তবায়নের প্রতিশ্রুতি পেলে বিএনপি বা জামায়াত যে কারও সঙ্গে জোট করতে পারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার (৬ নভেম্বর) এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ সম্মেলনে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এ কথা বলেন।

তিনি জানান, সংসদ নির্বাচনকে সামনে রেখে এনসিপি আজ মনোনয়নের জন্য আবেদন ফরম বিতরণ শুরু করেছে। প্রতিটি ফরমের মূল্য ধরা হয়েছে ১০ হাজার টাকা।

নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী আরও জানান, আগামী ১৩ নভেম্বর পর্যন্ত মনোনয়ন যাচাই-বাছাই হবে এবং ১৫ নভেম্বর এনসিপির প্রাথমিক মনোনয়ন ঘোষণা করা হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'এনসিপির ইচ্ছা এককভাবে নির্বাচন করার এবং ৩০০ আসনে প্রার্থী দেওয়ার।'

নাসীরুদ্দীন বলেন, 'বর্তমান পরিস্থিতিতে দেশ একটি সংকটকালীন মুহূর্তে রয়েছে। সেই জায়গায় বিএনপি ও জামায়াত যদি সংস্কার প্রক্রিয়াগুলো নিয়ে এক জায়গায় আসে এবং তারা যদি সংস্কারের ভবিষ্যতে বাস্তবায়ন করবে এই প্রতিশ্রুতি দেয়, তাহলে বিএনপি অথবা জামায়াত যে কারও সঙ্গে আমাদের জোট হতে পারে। কিন্তু আমাদের এই বিচার ও সংস্কারের প্রাথমিক শর্ত যদি পূরণ না হয়, তাহলে আমরা কারও সঙ্গে জোটে যাব না,' বলেন তিনি।

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের