• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ অপরিহার্য: বিইআরসি চেয়ারম্যান পরীমণি ইস্যুতে চাকরি হারালেন এডিসি সাকলায়েন

টানা ৬ ছক্কায় পাকিস্তানকে জিতালেন আব্বাস আফ্রিদি

স্পোর্টস ডেস্ক    ৭ নভেম্বর ২০২৫, ০২:২৮ পি.এম.
আব্বাস আফ্রিদি -ছবি সংগৃহীত

আব্বাস আফ্রিদির নেতৃত্বে পাকিস্তান হংকং সিক্সেস টুর্নামেন্টে ঝড় তুলেছে। প্রথম ম্যাচে কুয়েতের বিপক্ষে পাকিস্তান ৬ ওভারে ১২৪ রানের লক্ষ্য তাড়া করে ৪ উইকেটে জিতেছে। আব্বাস আফ্রিদি মাত্র ১২ বলেই ১টি চার ও ৮টি ছক্কায় ৫৫ রান করে দলের জয়ে অবদান রাখেন।

আজ শুক্রবার (৭ নভেম্বর) থেকে শুরু হয়েছে এই সিক্স-এ-সাইড টুর্নামেন্ট। যেখানে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমে পাকিস্তানের বোলারদের ভালো চ্যালেঞ্জ জানিয়েছিল কুয়েত। পাকিস্তানের বোলারদের মধ্যে আব্বাস আফ্রিদি ও মাজ সাদাকাত ১টি করে উইকেট নেন।

পাকিস্তানের পক্ষে আব্বাস আফ্রিদি ও মাজ সাদাকাত একটি করে উইকেট নিয়েছেন। বোলিংয়ের পর ব্যাট হাতেও দলটিকে পথ দেখিয়েছেন অধিনায়ক আব্বাস। লক্ষ্য তাড়ায় ঝোড়ো শুরুর পর মুহাম্মদ শাহজাদ ১৪ রানে রিটায়ার্ড হার্ট হয়ে ক্রিজ ছাড়েন। গোল্ডেন ডাক নিয়ে ফেরেন আবদুল সামাদও। 

ফলে লক্ষ্যে পৌঁছানো কঠিন হয়ে ওঠে পাকিস্তানের। আব্বাসের ফিফটিতে দৃশ্যপট পাল্টে যায়। মাত্র ১২ বলে ৫৫ রান করে তিনি রিটায়ার্ড হিসেবে উঠে যান। আব্বাস খেলেছেন ১টি চার ও ৮টি ছক্কা।

পরবর্তী ম্যাচে পাকিস্তান হংকং সিক্সেস টুর্নামেন্টে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
কেইনের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড
কেইনের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড
ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে
ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে