• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

শেখ সোহেলের ‘মামা’

আ’লীগ নেতা কাজী ফয়েজ গ্রেপ্তার

খুলনা প্রতিনিধি    ৭ নভেম্বর ২০২৫, ০৬:১৬ পি.এম.
আওয়ামী লীগের খুলনা মহানগর খালিশপুর থানা শাখার সহ-সভাপতি কাজী ফয়েজ মাহমুদ। ছবি-সংগৃহীত

আওয়ামী লীগের খুলনা মহানগর খালিশপুর থানা শাখার সহ-সভাপতি কাজী ফয়েজ মাহমুদকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৭ নভেম্বর) ভোরে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সহযোগিতায় তাকে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে খুলনা ডিবি কার্যালয়ে আনা হয়।

খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক তৈমুর ইসলাম বলেন, ‘গ্রেপ্তারের পর কাজী ফয়েজ মাহমুদকে খুলনা ডিবি কার্যালয়ে আনা হচ্ছে। নাশকতা ও দুর্নীতির অভিযোগসহ তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।’

দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই, বিসিবির সাবেক পরিচালক ও যুবলীগ নেতা শেখ সোহেলের কথিত মামা হিসেবে পরিচিত ছিলেন কাজী ফয়েজ। শেখ সোহেলের অন্যতম ঘনিষ্ঠ এই ফয়েজ দীর্ঘদিন ধরে ব্যবসায়ী ও ঠিকাদারদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায়সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের