• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

মানিকছড়িতে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

খাগড়াছড়ি প্রতিনিধি    ৭ নভেম্বর ২০২৫, ০৬:৪৬ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা বিএনপির উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় উপজেলা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়কে উপজেলা টাউনহলে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা বিএনপির সদস্য সচিব মো. মীর হোসেনের সঞ্চালনায় ও যুগ্ম আহ্বায়ক আরব আলী চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।

এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি এম এ করিম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম চেয়ারম্যান, মো. জয়নাল আবেদীন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আবুল কাশেম মাষ্টার, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাহ ই আলম, নুরুজ্জামান মাষ্টার, মাওলানা অলিউল্লাহ হাওলাদার।

সভায় বক্তারা বলেন, '১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষা হয়েছিল। তারা আরও বলেন, এই দিনে জিয়াউর রহমানকে ক্যান্টনমেন্ট থেকে মুক্ত করা হয়েছিল এবং এর ফলে দেশের পটভূমি পাল্টে যায়। এই ঘটনায় রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ একটি শক্তিশালী জাতিসত্ত্বা লাভ করে'।

এসময় উপজেলা, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী