• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

জামায়াত এখন জিয়াউর রহমানের বিএনপির মতোই জনপ্রিয়: তাহের

নিজস্ব প্রতিবেদক    ৭ নভেম্বর ২০২৫, ০৭:১৭ পি.এম.
জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ছবি: ভিওডি বাংলা

জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিএনপির মতোই জামায়াতে ইসলামী এখন জনপ্রিয় দল।

শুক্রবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি।

ডা. তাহের বলেন, ‘শেখ মুজিবুর রহমান ভাষণে ভালো হলেও শাসনে ভালো ছিলেন না। তাদের লোকজন শুধু লুটপাট করেছে।’তিনি দেশের জনগণের দীর্ঘ ৫৪ বছরের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, এই দীর্ঘ সময়ে জনগণ অনেককে দেখেছে, কিন্তু দুর্নীতি থেকে মুক্তি মেলেনি।

ডা. তাহের বর্তমান বিএনপি নেতৃত্বের প্রতি সন্দেহ প্রকাশ করে বলেন, ‘আজকের বিএনপি জিয়াউর রহমানের বিএনপি নেই। সেখানে সন্দেহ আছে।’
 
তিনি উল্লেখ করেন, জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের ধারণা দিয়েছিলেন, কিন্তু তার অনুসারীরাই এখন কেন যেন তা চাইছেন না। তিনি বিএনপি নেতৃত্বকে উদ্দেশ্য করে বলেন, ‘তারা বুঝতে চান না, মানুষ পরিবর্তন চায়।’
 
নায়েবে আমির দৃঢ়তার সঙ্গে দাবি করেন, জিয়াউর রহমানের আমলের মতো জনপ্রিয় দল এখন জামায়াতে ইসলামী। তিনি বলেন, ‘জনগণ চাঁদাবাজদের ভোট দিতে চায় না। এখনকার নয়, জিয়াউর রহমানের বিএনপির মতোই জনপ্রিয় দল এখন জামায়াতে ইসলামী।’

সভায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান জুলাই অভ্যুত্থান এবং সাংবিধানিক সংস্কার নিয়ে দলের অবস্থান পুনর্ব্যক্ত করেন।

তিনি বলেন, ‘জুলাই আন্দোলনে কোনো রাজনৈতিক দলের ভূমিকা ছিল না, ছিল সাধারণ মানুষ।’ রফিকুল ইসলাম স্পষ্ট দাবি করেন, জুলাই সনদের ভিত্তিতে গণভোট হতে হবে, এবং এর পরেই মধ্য-ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করা উচিত।

ডা. তাহের এই দাবির পক্ষে যুক্তি দিয়ে বলেন, ‘গণভোট আগে হলে ৮০ শতাংশ ভোট বলে দেবে জনগণ সংস্কার চায়।’ তিনি সংশ্লিষ্ট পক্ষগুলোকে সতর্ক করে বলেন, ‘জনগণ যেটা চায় না, সেটা চেষ্টা করলে তো জনগণের ভেতরে হতাশা তৈরি হবে। আমরা চাই ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট হোক।’

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের