• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ঢাকায় আনা হলো গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহকে

নিজস্ব প্রতিবেদক    ৭ নভেম্বর ২০২৫, ০৭:৩০ পি.এম.
ঢাকায় আনা হলো গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহকে। ছবি-সংগৃহীত

চট্টগ্রাম মহানগর বিএনপি আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী-বায়েজীদ-পাঁচলাইশ একাংশ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে। 

শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে তাকে হেলিকপ্টারে করে চট্টগ্রামে থেকে ঢাকার স্কয়ার হাসপাতালে আনা হয়। গত বুধবার থেকে তিনি নগরের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মুখপত্র শওকত আজম খাজা জানান, উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টার করে এরশাদ উল্লাকে ঢাকায় স্কয়ার হাসপাতালে আনা হয়েছে। তিনি শঙ্কা মুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকেরা। এর আগে গত বুধবার বিকেলে নগরের চান্দগাঁও চালিতাতলী খন্দকারপাড়া নির্বাচনী জনসংযোগের সময় এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হন। এতে এরশাদ উল্লাহসহ পাঁচজন আহত হন। জনসংযোগে অংশ নেওয়া সন্ত্রাসী সরোয়ার হোসেন ওরফে বাবলা (৪৩) গুলিতে নিহত হয়েছেন।

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের