• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
তরুণদের কর্মসংস্থানে প্রয়োজন শিল্পায়ন : মন্ত্রী দুলু জ্বালানি সংকট সমাধান ছাড়া বিদেশি বিনিয়োগে আস্থা ফিরবে না মোহাম্মদপুরে ছিনতাইকারী ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, গুলিবিদ্ধ ১ পাকিস্তানের জন্য নয়, সন্ত্রাসবাদের কারণেই থমকে আছে সার্ক প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে বর্তমান সরকার হানিফ ও তার স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ রাজধানীতে ২০ মিনিটের বৃষ্টিতেই জলাবদ্ধতা, চরম দুর্ভোগে এলাকাবাসী ভারতীয়দের এক বছর স্বর্ণ না কেনার আহ্বান মোদির পুলিশে চেইন অব কমান্ড ভাঙলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনা না করার আহ্বান প্রধানমন্ত্রীর

রিজভীর পা ধরে সালাম: পুলিশ সার্জেন্ট আরিফুল ক্লোজড

ভিওডি বাংলা ডেস্ক    ৭ নভেম্বর ২০২৫, ১০:৫৯ পি.এম.
সংগৃহীত ছবি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পা ধরে সালাম করা পুলিশ সার্জেন্ট মোহাম্মদ আরিফুল ইসলামকে ক্লোজড (প্রত্যাহার) করা হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-মিরপুর) গৌতম কুমার বিশ্বাস স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে ক্লোজড করা হয়।

আদেশে বলা হয়েছে, ‘ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকার ট্রাফিক মিরপুর বিভাগের মিরপুর ট্রাফিক জোনে কর্মরত সার্জেন্ট মো. আরিফুল ইসলামকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করে প্রশাসনিক কারণে অত্র বিভাগ হতে ডিএমপি, ঢাকার (সদরদপ্তর ও প্রশাসন) বিভাগে সংযুক্ত (ক্লোজড) করা হলো।’

আদেশে আরও বলা হয়, এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

এর আগে শুক্রবার দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী একটি অনুষ্ঠানের পর গাড়িতে উঠতে গেলে সার্জেন্ট আরিফুল ইসলাম তার পা ধরে সালাম করেন।
ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক আলোচনার জন্ম দেয়।

এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির ট্রাফিক মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার গৌতম কুমার বিশ্বাস বলেন, ‘সার্জেন্ট আরিফুল ইসলামকে প্রত্যাহার করে ডিএমপি সদর দপ্তরের ডিসি (অ্যাডমিন) কার্যালয়ে পাঠানো হয়েছে।’

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বায়ু দূষণের শীর্ষ তিনে ঢাকা
বায়ু দূষণের শীর্ষ তিনে ঢাকা
ধর্মীয় মনীষীদের আদর্শ অনুসরণ করলে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে: আবদুস সালাম
ধর্মীয় মনীষীদের আদর্শ অনুসরণ করলে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে: আবদুস সালাম
রাজবাড়ী মাঠ উদ্ধার করে খেলার মাঠ নির্মাণের ঘোষণা ডিএসসিসি প্রসাশকের
রাজবাড়ী মাঠ উদ্ধার করে খেলার মাঠ নির্মাণের ঘোষণা ডিএসসিসি প্রসাশকের